দেশের প্রেক্ষাগৃহে অভাবনীয় সাড়ার পর এবার আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। দর্শকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও রমরমিয়ে আয় করছে ছবিটি।আজ শুক্রবার (২৭ মার্চ) থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে দেখা যাচ্ছে তারকাবহুল এই সিনেমাটি। এমনটা নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক এবং এর পরিবেশক বঙ্গজ ফিল্মস।বঙ্গজ ফিল্মস জানিয়েছে, আজ শুক্রবার (২৭ মার্চ) থেকে অস্ট্রেলিয়ার ব্যাংকস টাউন, ক্যাম্পবেল টাউন, ক্যারোসল-সহ শহরটির ১৯টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘বনলতা এক্সপ্রেস’। দেশে মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পাওয়ার পাশাপাশি বক্স অফিসেও ভালো আয় করছে ছবিটি। এই সাফল্যের ধারাবাহিকতায় আগামী এপ্রিল থেকে যুক্তরাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহেও মুক্তির পরিকল্পনা রয়েছে।একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে নির্মিত গল্পে বিভিন্ন যাত্রীর জীবনচিত্র তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরো অনেকে।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিড়ালসহ ছবি ভাইরাল, প্রশংসায় ভাসছেন তারেক রহমান
বিড়ালসহ ছবি ভাইরাল, প্রশংসায় ভাসছেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবারও তাঁর প্রিয় বিড়ালের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে Read more

গলাচিপায় চারদিন ধরে নিখোঁজ যুবক, খাল থেকে লাশ উদ্ধার
গলাচিপায় চারদিন ধরে নিখোঁজ যুবক, খাল থেকে লাশ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় চারদিন ধরে নিখোঁজ সোহেল প্যাদা (২৫) নামে এক যুবকের লাশ খালের কচুরিপানার মধ্যে থেকে উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৯ Read more

হালদা ভ্যালিতে অবৈধ পানি উত্তোলন সংযোগ বিচ্ছিন্ন
হালদা ভ্যালিতে অবৈধ পানি উত্তোলন সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বারোমাসিয়া খালের গতি পরিবর্তন করে হালদাভ্যালী চা বাগান অবৈধভাবে একতরফা পানি উত্তোলনের দায়ে অভিযান চালিয়ে পাম্পের বিদ্যুৎ Read more

মেট্রোরেলের বিয়ারিং প্যাড স্থাপনের কাজ শুরু
মেট্রোরেলের বিয়ারিং প্যাড স্থাপনের কাজ শুরু

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে এক পথচারীর মৃত্যুর আড়াই ঘণ্টার কিছু সময় পর নতুন করে বিয়ারিং প্যাড বসানোর কাজ Read more

কুয়েতের রাষ্ট্রীয় তেল স্থাপনায় ইরানের হামলা, ভয়াবহ আগুন
কুয়েতের রাষ্ট্রীয় তেল স্থাপনায় ইরানের হামলা, ভয়াবহ আগুন

কুয়েতের রাষ্ট্রীয় তেল সংস্থা কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের মিনা আল-আহমাদি শোধনাগারে ইরানের ড্রোন আঘাত হেনেছে। এতে একাধিক ইউনিটে আগুন লেগে গেছে। শুক্রবার Read more

ছায়ানটে হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা
ছায়ানটে হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা

ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ‘ফৌজদারি অপরাধ’ এবং তা ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি’ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন