মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ খালাস পেয়ে প্রায় ১৩ বছর পর অবশেষে কারামুক্ত হয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম।বুধবার (২৮ মে) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে তিনি বের হয়ে আসেন। এ সময় হাসপাতালের ফটকে অপেক্ষমাণ নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।এদিন সকাল থেকেই পিজি হাসপাতালে ভিড় করেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সকাল ৮টা ৪০ মিনিটে হাসপাতালে আসেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া আগে থেকেই এখানে অপেক্ষায় রয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালিম, ঢাকা মহানগর দক্ষিণের নেতা ডা. আবদুল মান্নান, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামসহ অন্যান্যরা।এর আগে, মঙ্গলবার (২৭ মে) সকাল ৯টা ৫৫ মিনিটে এটিএম আজহারকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেন আপিল বিভাগ। সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চের সর্বসম্মতিক্রমে এ রায় ঘোষণা করা হয়। রাতেই রায়ের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পিজি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে করোনায় একদিনে মৃত্যু ৪, বাড়ছে আক্রান্তের সংখ্যা
ভারতে করোনায় একদিনে মৃত্যু ৪, বাড়ছে আক্রান্তের সংখ্যা

ভারতে ফের শুরু হয়েছে প্রাণঘাতী রোগ করোনার প্রাদুর্ভাব। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া Read more

সরকারি নির্দেশনা অমান্য, কর্মস্থলে ফিরলেন না পল্লী বিদ্যুৎ কর্মীরা
সরকারি নির্দেশনা অমান্য, কর্মস্থলে ফিরলেন না পল্লী বিদ্যুৎ কর্মীরা

সরকারি নির্দেশনা দেওয়ার পরেও কর্মস্থলে ফিরেনি নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। ফলে ষষ্ঠ দিনের মতো সকাল সাড়ে ১১ টার দিকে Read more

নিজেকে ‘মুসলিম’ বলে ঘোষণা শারুখ পুত্রের
নিজেকে ‘মুসলিম’ বলে ঘোষণা শারুখ পুত্রের

রোমান্টিক, কমেডি, অ্যাকশন, সায়েন্স ফিকশন সব ঘরানার সিনেমার সফল নায়ক শাহরুখ খান। তিনি ভালোবেসে বিয়ে করেছেন হিন্দু ধর্মের অনুসারী গৌরী Read more

উৎসব ভাতা বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের
উৎসব ভাতা বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়িয়ে আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।আজ সোমবার উপসচিব (প্রবিধি অনুবিভাগ) মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত আদেশে Read more

৩৯ কেন্দ্রে হবে জকসুর ভোটগ্রহণ
৩৯ কেন্দ্রে হবে জকসুর ভোটগ্রহণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে মোট ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জকসুর প্রধান নির্বাচন কমিশনার Read more

ডাকসু নির্বাচনের ভোট ফের গণনা করতে লিখিত আবেদন করলেন উমামা
ডাকসু নির্বাচনের ভোট ফের গণনা করতে লিখিত আবেদন করলেন উমামা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি নতুন করে গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পরাজিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন