ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি নতুন করে গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পরাজিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার (১৫ সেপ্টেম্বর) চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি। আবেদনে তিনি লিখেছেন, আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫ এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোটগণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা। ঘোষিত ফলাফলে দেখা যায় তিনি ৩ হাজার ৩৮৯ ভোট পেয়েছেন। এই নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম)। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন একই প্যানেলের এস এম ফরহাদ। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত জোটের প্রার্থী মো. মহিউদ্দীন খান জয়লাভ করেন।নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) ২৩টি পদেই বিজয়ী হন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে বড় জমায়েতের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের
রাজধানীতে বড় জমায়েতের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫শ’ টাকা করেছে সরকার। তবে শিক্ষক সংগঠনগুলো ৫শ’ Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিএনপি'র ঘোষণাকৃত ইউনিয়ন আহবায়ক কমিটির প্রতিবাদেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উভয়মুখী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে দলটির স্থানীয় নেতা-কর্মীরা। এতে Read more

দল ছাড়লেন এনসিপির আরেক নেতা
দল ছাড়লেন এনসিপির আরেক নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদ ও সংসদ সদস্য প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন ফেনী-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কাশেম। রোববার Read more

১১ ডিসেম্বর: নামাজের সময়সূচি
১১ ডিসেম্বর: নামাজের সময়সূচি

আজ বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বাংলা, ১৯ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

শেষ মুহূর্তে জমজমাট গলাচিপার কোরবানির হাট, বৃষ্টিতে বেচাকেনা কম
শেষ মুহূর্তে জমজমাট গলাচিপার কোরবানির হাট, বৃষ্টিতে বেচাকেনা কম

পটুয়াখালীর গলাচিপায় শেষ মুহূর্তে কোরবানির গরুর হাটগুলো জমে উঠেছে, বেড়েছে পশুর আমদানি। তবে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে হাটে ভিড় Read more

বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক
বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৯টি (এক কেজি ৪৯ গ্রাম) সোনার বারসহ  এক পাচারকারীকে আটক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন