ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ১২টি হলে ফলাফল ঘোষণা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) বিপুল ব্যবধানে এগিয়ে আছেন।ঘোষিত ফলাফলে দেখা গেছে, সাদিক কায়েম পেয়েছেন ১২ হাজার ১০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪ হাজার ৯১৫ ভোট। অর্থাৎ প্রায় আড়াইগুণ বেশি ভোটে এগিয়ে আছেন সাদিক।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে রাত পৌনে ২টা থেকে ধাপে ধাপে ফল ঘোষণা শুরু হয়। রাত সাড়ে ৪টা পর্যন্ত শামসুন্নাহার হল, মুহসীন হল, এফ রহমান হল, রোকেয়া হল, এসএম হল, জহুরুল হক হল, জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হলের ফল প্রকাশ করা হয়েছে। তবে চূড়ান্ত ফলাফল তখনো ঘোষণা হয়নি।অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান।এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দীর্ঘ ছয় বছর পর ডাকসু ও হল সংসদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় শুরু হয়ে যা বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট ৮১০ বুথে ভোট গ্রহণ করা হয়। প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদে ১৩ পদে ভোট দেন শিক্ষার্থীরা।ভোট গ্রহণ শেষে জানা যায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ৮০.২৪ শতাংশ, অমর একুশে হল ৮৩.৩০ শতাংশ, ফজলুল হক মুসলিম হল ৮১.৪৩ শতাংশ, জগন্নাথ হল ৮২.৪৪ শতাংশ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ৮৪.৫৬ শতাংশ, সলিমুল্লাহ মুসলিম হল ৮৩ শতাংশ, রোকেয়া হল ৬৫.৫০ শতাংশ, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ৬৮.৩৯ শতাংশ।এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ৬৭.০৮ শতাংশ, স্যার এ এফ রহমান হল ৮২.৫০ শতাংশ, হাজী মুহম্মদ মুহসীন হল ৮৩.৩৭ শতাংশ, বিজয় একাত্তর হল ৮৫.০২ শতাংশ, সূর্যসেন হল ৮৮ শতাংশ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ৭৫ শতাংশ, শেখ মুজিবুর রহমান হল ৮৭ শতাংশ, কবি জসীম উদ্দীন হল ৮৬ শতাংশ, কবি সুফিয়া কামাল হল ৬৪ শতাংশ, শামসুন নাহার হল ৬৩.৬৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে।ভিপি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৫ জন প্রার্থী। এছাড়া জিএস পদে ১৯ জন ও এজিএস পদে ২৫ জন প্রার্থী লড়াইয়ে ছিলেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন শতাধিক ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ রুশ হামলা, কিয়েভে নিহত ৭
তিন শতাধিক ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ রুশ হামলা, কিয়েভে নিহত ৭

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও তার আশেপাশে রাশিয়ার রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং বহ মানুষ আহত হয়েছেন। হামলার Read more

আগামীকাল ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আগামীকাল ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (২৯ মে) নারায়ণগঞ্জের কিছু Read more

মহেশপুরে রাসেল ভাইপারের কামড়ে শিশুর মৃত্যু
মহেশপুরে রাসেল ভাইপারের কামড়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে মিথিলা খাতুন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার দূর্গাপুর গ্রামের Read more

কালিয়াকৈরে নৌকা ডুবিতে ৩ জনের মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে নৌকা ডুবিতে ৩ জনের মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকস বিলে নৌকাডুবির ঘটনায় তিন তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।নিহতরা হলেন, সাভারের শিমুলিয়া ইউনিয়নের Read more

সংস্কারের অভাবে ঝুঁকিতে সেচ, ভোগান্তিতে চাঁদপুরের লাখো কৃষক
সংস্কারের অভাবে ঝুঁকিতে সেচ, ভোগান্তিতে চাঁদপুরের লাখো কৃষক

সেচ প্রকল্পের চরবাগাদী পাম্প সংস্কারের অপেক্ষায় চাঁদপুরের ছয় উপজেলার কয়েক লাখ কৃষক। ইরি মৌসুমে সেচের পানি সরবরাহ এবং বর্ষা মৌসুমে Read more

ভৈরবে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ২৩ জন গ্রেফতার
ভৈরবে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ২৩ জন গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে বেড়ে যাওয়া ছিনতাই প্রতিরোধে এক রাতের বিশেষ অভিযান পরিচালনা করে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী ও ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন