ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা অভিযানে গত ১৩ জুন থেকে ১৪ জন ইরানি বিজ্ঞানী নিহত হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। বুধবার (২৫ জুন) বার্তা সংস্থা এপির বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জোশুয়া জারকার উদ্ধৃতি দিয়ে এপির প্রতিবেদনে বলা হয়, ইরানে আক্রমণের সময় ইসরায়েল কমপক্ষে ১৪ জন ইরানি বিজ্ঞানীকে টার্গেট করে হত্যা করেছে, যার মধ্যে রয়েছে রসায়নবিদ, পদার্থবিদ এবং প্রকৌশলীও।ইসরায়েলি রাষ্ট্রদূত দাবি করেন, এই হত্যাকাণ্ডের ফলে ইসরায়েলি এবং মার্কিন বোমা হামলায় বেঁচে থাকা যেকোনো পারমাণবিক অবকাঠামো এবং উপকরণ থেকে ইরানের অস্ত্র তৈরি করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।এপি জানিয়েছে, জারকা সোমবার তাদের সঙ্গে কথা বলেছেন। এর আগে সর্বশেষ গত মঙ্গলবার ইরানের টেলিভিশন ইসরায়েলি হামলায় আরেক ইরানি পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ রেজা সেদিঘি সাবেরের মৃত্যুর খবর জানিয়েছে। এর আগে ১৩ জুনের আক্রমণে বেঁচে গিয়েছিলেন তিনি। তবে ওই দিন তারা ১৭ বছর বয়সী ছেলে নিহত হয়।এ অবস্থায় বিশ্লেষকরা মনে করছেন, ইরানে আরও এমন অনেক বিজ্ঞানী রয়েছেন যারা ইসরায়েল কিংবা ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর টার্গেটে পরিণত হতে পারেন যে কোনো সময়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় গাঁজাসহ কলেজ ছাত্রী গ্রেপ্তার
নওগাঁয় গাঁজাসহ কলেজ ছাত্রী গ্রেপ্তার

নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ এক কলেজ ছাত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বদলগাছী থানা সূত্রে জানা যায়, বুধবার Read more

‘নির্বাচন বানচালে দিল্লিতে হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়েছে এস আলম’
‘নির্বাচন বানচালে দিল্লিতে হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়েছে এস আলম’

আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে দিল্লিতে বসে শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন এস আলম বলে অভিযোগ করেছেন Read more

ইরানের হামলায় তেল আবিবে মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত
ইরানের হামলায় তেল আবিবে মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানিয়েছেন, ইরানের রাতভর হামলায় তেল আবিবের মার্কিন দূতাবাস "সামান্য ক্ষতিগ্রস্ত" হয়েছে।মাইক হাকাবি এক্স অ্যাকাউন্টে Read more

বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন
বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য Read more

তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা করল সরকার
তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা করল সরকার

দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত এবং পাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এখন থেকে জ্বালানি তেলের অবৈধ মজুতকারী ও Read more

আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

বেনাপোল বন্দর দিয়ে আড়াই বছর পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাতে প্রথম চালানে ভারতীয় একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন