দেশের সর্বোচ্চ উচ্চতায় জাতীয় পতাকা এখন উড়ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে। ভারতীয় সীমান্ত থেকে মাত্র কয়েক কদম দূরে স্থাপন করা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর এই ফ্ল্যাগ স্ট্যান্ড। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে জমকালো আয়োজনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।বাংলাদেশের একমাত্র চতুর্দেশীয় এই স্থলবন্দর বাংলাবান্ধার প্রবেশমুখে নির্মিত হয়েছে ১১৭ ফুট উচ্চতার এই দৃষ্টিনন্দন স্ট্যান্ড। দিনের বেলাতেই জাতীয় পতাকা ওড়ানোর জন্য স্ট্যান্ডটিতে যুক্ত করা হয়েছে স্বয়ংক্রিয় ব্যবস্থা। ফ্ল্যাগ স্ট্যান্ডের পাশে রয়েছে নান্দনিক টেরাকোটার নকশা আর পডিয়ামে দন্ডায়মান স্তম্ভ। টেরাকোটার নকশা বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরবে। পাশাপাশি দন্ডায়মান স্তম্ভগুলো পূর্ণাঙ্গ বাংলাদেশে গঠনের জন্য যে সব আন্দোলন অতিক্রম করতে হয়েছে, সেগুলো এই স্তম্ভগুলোর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। যেখানে প্রতিটি স্তম্ভ প্রতিটি আনোলনকে প্রতিফলিত করবে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চু, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক ইকবাল হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।অনুষ্ঠানের আগে বাংলাবান্ধা কাস্টমস এলাকা থেকে জাতীয় পতাকা হাতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। স্থানীয় হাজারো মানুষের ঢল নামে পুরো প্রাঙ্গণে।অতিথিদের বক্তব্যে তারা জানান, বাংলাবান্ধায় জাতীয় পতাকা সর্বোচ্চ উচ্চতায় ওড়ানো এটি পঞ্চগড়ের মানুষের জন্য নতুন এক গৌরবের ইতিহাস। দেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসবেন, যা পর্যটন শিল্পেও ইতিবাচক প্রভাব ফেলবে।জেলা প্রশাসক মো: সাবেত আলী বলেন, পাশের দেশের সীমান্তে তাদের পতাকা সার্বক্ষণিক উড়তে দেখা যায়। দীর্ঘদিন ধরে স্থানীয় তরুণদের দাবি ছিল বাংলাদেশ অংশেও যেন তেমন একটি স্থায়ী, উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করা হয়। তাদের সেই স্বপ্নই বাস্তবে রূপ পেয়েছে আজ। স্ট্যান্ডটির নকশা আধুনিক আর্কিটেকচারের মাধ্যমে তৈরি করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
558h download security guide for Bangladesh
558h download security guide for Bangladesh

558h Casino – Complete 558h Download Guide for Bangladeshi Players Why 558h Casino Stands Out in Bangladesh When Bangladeshi gamblers Read more

কালকিনিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
কালকিনিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনিতে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কালকিনি পৌরসভা শাখার সাধারণ Read more

আ.লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আ.লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৪ জুন) Read more

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা, আহত ৩
রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা, আহত ৩

রাজবাড়ীর পাংশায় চাঁদাবাজি ও হামলা মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযানে যাওয়ার পথে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের দুই Read more

বিশ্বের শীর্ষ মানবিক সহায়তাদানকারী দেশের তালিকায় সৌদি আরব
বিশ্বের শীর্ষ মানবিক সহায়তাদানকারী দেশের তালিকায় সৌদি আরব

বিশ্বব্যাপী প্রায় ৫২৮ দশমিক ৪ বিলিয়ন রিয়াল (১৪০.৯ বিলিয়ন মার্কিন ডলার) আর্থিক সহায়তা দিয়ে বিশ্বের অন্যতম শীর্ষদাতা দেশের মর্যাদা লাভ Read more

গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী লালু ও তার তিন সহযোগী গ্রেপ্তার
গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী লালু ও তার তিন সহযোগী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়া থানার শীর্ষ সন্ত্রাসী ও ২৩ মামলার আসামি সাজেদুল ইসলাম লালু ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন