মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—রামপাল উপজেলার কালেখারবেড় এলাকার মৃত আব্বাস আলী ইজারাদারের পুত্র জামির ইজারাদার (৫৫), মৃত শেখ শাহাদাত হোসেনের পুত্র মিজান শেখ (৫৫) এবং মনিন্দির হালদারের পুত্র হরিপদ হালদার (৬০)। নিহত জামির ইজারাদার রামপাল উপজেলার রাজনগর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন, অপর দুইজন স্থানীয় ব্যবসায়ী।প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারম্যানের মোড় এলাকা থেকে একটি রাজনৈতিক অনুষ্ঠান শেষে জামির ইজারাদারের ব্যক্তিগত মোটরসাইকেল (নম্বর—বাগেরহাট হ-১২৯৫৭১) যোগে তারা বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি খুলনাগামী যানবাহন মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহমেদ বলেন, “নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুষ্টিগুণে ঠাসা কাঁঠালের যত উপকারিতা
পুষ্টিগুণে ঠাসা কাঁঠালের যত উপকারিতা

গ্রীষ্মের ফল কাঁঠাল পাকতে শুরু করেছে।  আকৃতিতে বড়, মিষ্টি, রসালো এই ফলটি পুষ্টিগুণে ঠাসা। এই গ্রীষ্মকালীন ফলের রয়েছে অসংখ্য স্বাস্থ্য Read more

মসজিদুল হারামে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা
মসজিদুল হারামে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা

মক্কায় পবিত্র মসজিদুল হারামে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা। স্থানীয় সময় রোববার (৮ জুন) তাওয়াফুল বিদা বা বিদায়ী Read more

হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই
হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই।সোমবার Read more

লেবাননের অন্তত ছয়টি গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলি বাহিনীর
লেবাননের অন্তত ছয়টি গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলি বাহিনীর

লেবাননের বেকা উপত্যকা অঞ্চলের অন্তত ছয়টি গ্রামের বাসিন্দাদের দ্রুত গ্রামগুলো খালি করে দিতে নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।গ্রামগুলো হলো- বেকা Read more

শসা চাষে লোকসান, হতাশায় সিংগাইরের কৃষক
শসা চাষে লোকসান, হতাশায় সিংগাইরের কৃষক

মানিকগঞ্জের সিংগাইরে শসা চাষীরা লোকসানের মুখে পড়েছেন। খরচ তুলতে না পেরে তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। নিম্নমানের বীজ ও কম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন