ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনারা ঈশ্বরের লক্ষ্য পূরণ করছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বুধবার (০৭ জানুয়ারি) ইউক্রেনে অভিযানরত রুশ সেনাদের শিশু-কিশোর সন্তানদের সঙ্গে মত বিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।ভ্লাদিমির পুতিন বলেন, “তোমাদের বাবা-মা এবং আরও যেসব স্বজন এখন যুদ্ধে আছেন, তাদের জন্য তোমাদের গর্ব করা উচিত। কারণ রাশিয়ার জনগণ সবসময় তাদের যোদ্ধাদের নিয়ে গর্ব করে।”“আমরা প্রায় সময়েই ঈশ্বরকে ‘ত্রাণকর্তা’ নামে ডাকি, কারণ তিনি আমাদের সবাইকে রক্ষা করেন। আমাদের যোদ্ধারাও অনেকটা তেমন। কারণ তারা সার্বক্ষণিকভাবে ঈশ্বরের নির্দেশনা অনুযায়ী আমাদের পিতৃভূমি এবং এখানকার জনগণকে রক্ষা করার মিশনে আছে।“(ইউক্রেনে) আমরা যা করছি তা একটি পবিত্র লক্ষ্যের দিকে পরিচালিত হচ্ছে। এই লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন ঈশ্বর; আর আমাদের যোদ্ধারা সেখানে ঈশ্বরের লক্ষ্য পূরণ করছে।”   ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করা এবং ন্যাটোর সদস্যপদের জন্য কিয়েভের তদবিরের জেরে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযান এখনও চলছে।২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকে এই সংঘাত থামানোর জন্য চেষ্টা করে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার সেই প্রচেষ্টার মধ্যেই ইউরোপীয় মিত্রদের কাছে নতুন করে অর্থ ও অস্ত্র সহায়তার জন্য দেন-দরবার শুরু করেছেন জেলেনস্কি।সূত্র : আরটিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের নেতাকে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের নেতাকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিক্রির প্রতিবাদ করায় বন্দর থানা ইসলামী আন্দোলনের দক্ষিণের সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদক Read more

আরও ৩ বিদেশি কোচ নিয়োগ দিচ্ছে বাফুফে
আরও ৩ বিদেশি কোচ নিয়োগ দিচ্ছে বাফুফে

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এ Read more

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ  যুবদল নেতা  গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামী ও নাসিক ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: মোস্তফা (৪৪) Read more

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (০৬ জুন) সকালে ঝিনাইদহ শহরের পবহাটি ও কোটচাঁদপুর উপজেলার বহরমপুর গ্রামে Read more

70 Free Spins 1Win: Claim Guide, Wagering Rules & Mobile Play
70 Free Spins 1Win: Claim Guide, Wagering Rules & Mobile Play

70 Free Spins 1Win – Practical Guide for New Players What Are 70 Free Spins 1Win? The promotion labelled “70 Read more

২০ জুলাই: নামাজের সময়সূচি
২০ জুলাই: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন