হ্যাক হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অফিসিয়াল ফেসবুক পেজের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে পেজটি স্বাভাবিক অবস্থায় ফেরে।ব্যাংকটির জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম জানান, ভোরে পেজটি হ্যাক হওয়ার পর দিনভর ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বিকেলে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার সম্ভব হয় এবং এখন পেজটি স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।এর আগে ভোর ৫টা ৪২ মিনিটে হ্যাকাররা পেজটির প্রোফাইল ও কাভার ছবি পরিবর্তন করে হুমকিসূচক বার্তা প্রকাশ করে। নিজেদের পরিচয় দিতে তারা ‘Team MS 47OX’ নাম ব্যবহার করে জানায়, শিগগিরই ব্যাংকের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে বড় ধরনের সাইবার হামলা চালানো হবে।সকাল সাড়ে ১০টার পর থেকে পেজটি ফেসবুকের সার্চ অপশনে অদৃশ্য হয়ে যায়, এতে গ্রাহক ও অনুসারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।সম্প্রতি ইসলামী ব্যাংকে ব্যাপক ছাঁটাই কার্যক্রম চলছে। চার শতাধিক কর্মকর্তা বরখাস্ত এবং প্রায় পাঁচ হাজার কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এর মধ্যেই পেজ হ্যাক হওয়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লাশ নেয়নি কেউ, বাবার মৃত্যুর খবরে ফোন বন্ধ করে দিলেন ছেলেও!
লাশ নেয়নি কেউ, বাবার মৃত্যুর খবরে ফোন বন্ধ করে দিলেন ছেলেও!

চট্টগ্রামের ইব্রাহিম নামে এক ব্যক্তি গত সোমবার (৩০ জুন) সকাল ১০টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মারা যান। Read more

ভোটার হলেন তারেক রহমান
ভোটার হলেন তারেক রহমান

ঢাকা-১৭ আসনের ১৯ নং ওয়ার্ডের ভোটার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর ১টার পর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) Read more

তেহরানসহ বিভিন্ন জায়গায় ফের নেমে এসেছেন হাজার হাজার বিক্ষোভকারী
তেহরানসহ বিভিন্ন জায়গায় ফের নেমে এসেছেন হাজার হাজার বিক্ষোভকারী

বৃহস্পতিবারের বড় বিক্ষোভের পর শুক্রবার (৯ জানুয়ারি) রাতেও বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী। লন্ডন থেকে প্রচারিত সংবাদমাধ্যম ইরান Read more

যশোরে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু নিয়ে যা জানা গেছে
যশোরে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু নিয়ে যা জানা গেছে

যশোর হাসপাতালে ২৪ ঘন্টায় বিভিন্ন রোগে আক্রান্ত  হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১ জন অস্বাভাবিক ও ৯ জনের Read more

গলার কাঁটা হয়ে উঠেছে তারাগঞ্জ বাজারের সড়ক
গলার কাঁটা হয়ে উঠেছে তারাগঞ্জ বাজারের সড়ক

রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ বাজারের প্রায় সাড়ে ৪শ মিটার রাস্তা পথচারীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।তারাগঞ্জ বাজারের মূল রাস্তাটি নতুন চৌপথী Read more

এলপি গ্যাসের দাম কমলো ২৬ টাকা
এলপি গ্যাসের দাম কমলো ২৬ টাকা

দেশের বাজাররে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন