পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) পর্যন্ত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত ৯ জন রোগী ভর্তি রয়েছে।জানা গেছে, নিহত শিক্ষার্থী বিথি দেবনাথ (১৬) গলাচিপা উপজেলার  তালতলী ইউনিয়নের বড় চৌদ্দআনী গ্রামের অবনি দেবনাথের ভাইজি এবং অশোক দেবনাথের কন্যা। সে উলানিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নিয়েছিলেন।বিথির চাচা অবনি দেবনাথ জানান, ‘শুক্রবার বিথির পেটে ব্যথা ও বমি হলে প্রথমে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা বরিশাল রেফার করলে আমরা আরিফ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করি। সেখানেই রবিবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বিথির মৃত্যু হয়।’এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালটিতে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে রয়েছেন— গলাচিপা পৌরসভার লিহা (১০) ও হনুফা বেগম (৪৫), কালিকাপুর গ্রামের তাসফিহা (১৩), রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের বেল্লাল হোসেন (২০) ও শারমিন আক্তার (১৯), ডাকুয়া গ্রামের তহমিনা বেগম (৩৫), উলানিয়ার ফরহাত হোসেন (২২), গজালিয়ার সুজন (১৪) ও দশমিনা উপজেলার রন-গোপালদির লাইলি বেগম (৩৮)। এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘আমাদের হাসপাতালে বর্তমানে বেশ কয়েকজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। তবে নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণে তারা সুস্থ হয়ে উঠছে। এখন পর্যন্ত আমাদের হাসপাতালে ভর্তি অবস্থায় কেউ মারা যায়নি।’বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গলাচিপা ইউনিটের টিম লিডার ফিরোজ মাহামুদ বলেন, ‘আমরা ইতোমধ্যে বেশ কয়েকটি স্থানে সচেতনতা মূলক ক্যাম্পেইন করেছি। এছাড়াও স্কুল-কলেজ ও ঘনবসতিপূর্ণ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং স্বাস্থ্যবিষয়ক সেশন পরিচালনা করব। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিই এখন আমাদের মূল লক্ষ্য।’গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহামুদুল হাসান বলেন, ‘ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। মশক নিধনের ওষুধ ও স্প্রে/ফগারসহ যাবতীয় যন্ত্রাংশ ক্রয় করা হয়েছে। পৌরসভা ও প্রতিটি ইউনিয়ন পরিষদকে মশক নিধন ও সচেতনতামূলক কার্যক্রম চালাতে বলা হয়েছে। একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এ কার্যক্রম  চলবে। এদিকে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গলাচিপাবাসীর মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জোরালো কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চম দিনের মতো শিক্ষকদের অবস্থান কর্মসূচি
পঞ্চম দিনের মতো শিক্ষকদের অবস্থান কর্মসূচি

এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা জানান, দাবির বিষয়ে আলোচনা করতে সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন সচিবরা। তবে বৈঠকে দাবি আদায় না হলে এক Read more

ইমাম-শিক্ষকরাও যেন এমপি হতে পারেন, সেই ব্যবস্থার দাবি এনসিপির
ইমাম-শিক্ষকরাও যেন এমপি হতে পারেন, সেই ব্যবস্থার দাবি এনসিপির

গত তিনটি নির্বাচনে যে সব কর্মকর্তারা অনিয়মে জড়িত ছিলেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি-এনসিপি। আজ রবিবার নির্বাচন Read more

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন করেছেন।শনিবার (২৪ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ Read more

ভেদরগঞ্জে অস্ত্রসহ একজন আটক
ভেদরগঞ্জে অস্ত্রসহ একজন আটক

শরীয়তপুরের ভেদরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে এয়ারগান, কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ ফুয়াদ সরকার নামে একজনকে আটক করেছে যৌথবাহিনী।  শুক্রবার (২ জানুয়ারি) রাতে উপজেলার Read more

এক রাতেই ভারতের ৩৬টি স্থানে ৪০০ বার হামলার চেষ্টা করে পাকিস্তান!
এক রাতেই ভারতের ৩৬টি স্থানে ৪০০ বার হামলার চেষ্টা করে পাকিস্তান!

ভারতের ৩৬টি স্থানে এক রাতেই অন্তত ৩০০ থেকে ৪০০ বার আক্রমণের চেষ্টা চালিয়েছে পাকিস্তান—এমনটাই দাবি করেছে ভারতীয় সেনা ও দেশটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন