জাতীয় ক্রিকেট দলে তিন ফরম্যাটের জন্য ৩ অধিনায়ক বেছে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সফরের আগে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজকে। তাকে আপাতত এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।বিসিবি সূত্রে জানা গেছে, তাকে এক বছরের জন্য নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে। তবে বাংলাদেশি অলরাউন্ডার পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়ার আগেই দলকে নেতৃত্ব দিয়েছেন। গত ডিসেম্বরেই যেমন চোটের কারণে শান্ত সফরে না গেলে তিনিই অধিনায়কের ভূমিকা পালন করেন। শ্রীলঙ্কায় মিরাজের নেতৃত্বেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।শ্রীলঙ্কা সফরে ওয়ানডের বাইরেও তিনটি টি-টোয়েন্টি ও ‍দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। দ্বিপক্ষীয় সিরিজ খেলতেই আগামীকাল শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। মিরাজ ওয়ানডের অধিনায়কত্ব পাওয়ায় তিন সংস্করণে তিন নেতৃত্বে খেলবে বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়ক লিটনের বিপরীতে টেস্টের নেতা শান্ত।লঙ্কান সফরে যাওয়ার আগে আজ সংবাদ সম্মেলনে সিরিজটি নিয়ে কথাও বলেছেন ক্রিকেটের আদি সংস্করণের অধিনায়ক। তার মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিয়ে বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘এটা তো অনেক অনেক বড় স্বপ্ন। এত দূরের চিন্তা যদি এখনই করি, তাহলে আমার মনে হয় বোকামি হবে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজীব (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুবপুর Read more

আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ, ব্যবস্থা নেওয়ার হুমকি পাকিস্তানের
আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ, ব্যবস্থা নেওয়ার হুমকি পাকিস্তানের

আফগানিস্তানের শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। এরপরই দেশটি হুমকি দিয়েছে, নিজ নাগরিকদের রক্ষায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।কাতারের রাজধানী Read more

যশোরে অবৈধ বলুহ দেওয়ানের মেলার আয় মিলেমিশে ‘ভাগবাটোয়ারা’
যশোরে অবৈধ বলুহ দেওয়ানের মেলার আয় মিলেমিশে ‘ভাগবাটোয়ারা’

যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানায় ‘অবৈধ বলুহ দেওয়ানের মেলায়’ আয়ের অর্থ মিলেমিশে ভাগবাটোয়ারা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় থানা পুলিশ, Read more

পুলিশ স্বামীর পরকীয়ায় জীবন গেল গৃহবধূর, শাস্তির দাবীতে মানববন্ধন
পুলিশ স্বামীর পরকীয়ায় জীবন গেল গৃহবধূর, শাস্তির দাবীতে মানববন্ধন

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নে গৃহবধূ তামান্না হত্যার বিচারের দাবী ও হত্যায় জড়িত পুলিশ সদস্য স্বামী ও তার পরিবারের সদস্যদের Read more

৫ বছর বয়সেই ‘মুক্তিযোদ্ধা’! ভূয়া সনদে গেজেটভুক্ত এছাহাক মাঝী
৫ বছর বয়সেই ‘মুক্তিযোদ্ধা’! ভূয়া সনদে গেজেটভুক্ত এছাহাক মাঝী

মো. এছাহাক মাঝী মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিলো ৫ বছর ২ মাস ১৯ দিন। তিনি ভূয়া জন্মতারিখ ও জাল শিক্ষা Read more

পাহাড়ি হত্যার বিচারের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ
পাহাড়ি হত্যার বিচারের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ

ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত তিনজন সাধারণ পাহাড়ি যুবক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন