ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে মেইল ব্যবহার করছেন সবাই। অনেকেই অন্যান্য সোশ্যাল মিডিয়া বা মেসেজিং প্ল্যাটফর্ম থেকে মেইলকে বেশি নিরাপদ মনে করেন। তবে এবার হ্যাকারদের নিশানায় জি-মেইল। স্প্যাম থেকে ভাইরাস হামলার মতো নানা বিপদ সব সময়ই অস্থির করে রাখে ব্যবহারকারীদের।এবার জানা গেল ঝুঁকির মধ্যে রয়েছে ৩০০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট। এর পেছনে আছে ‘ফিজিং স্ক্যাম’। গুগল এই ঝুঁকির কথা স্বীকারও করে নিয়েছে। সুতরাং জি-মেইল অ্যাকাউন্ট যারা ব্যবহার করেন, তারা সতর্ক না থাকলেই বড় বিপদ ধেয়ে আসবে তাদের দিকে।সম্প্রতি এক সফটওয়্যার ডেভেলপার নিক জনসন এক্স হ্যান্ডলে তার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। জানিয়েছেন, তিনি একটি মেইল পান no-reply@google.com থেকে। সেখানে জানানো হয় যে তার গুগল অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যের জন্য একটি সমন জারি করা হয়েছে।একটি লিঙ্কও দেওয়া হয়েছিল, যা দেখতে হুবহু গুগল সাপোর্ট পেজের মতো। কিন্তু তা একটি জাল ওয়েবসাইটের লিঙ্ক। যা গুগলেরই প্ল্যাটফর্ম sites.google.com-এ ‘হোস্ট’ করা আছে। অর্থাৎ হ্যাকাররা মাথা খাটিয়ে এমনভাবে বিষয়টা সাজিয়েছে যে, লিঙ্কটি আসল বলেই মনে হবে।তবে ব্যবহারকারীদের জন্য এই মেইলগুলো যে নকল তা বোঝা মুশকিল। কারণ এগুলোর ডমেইন একেবারে আসল মেইলের মতোই। ফলে ফাঁদে পা দিয়ে অনেক ব্যবহারকারী বিপদে পড়ছেন। বিশেষজ্ঞরা ব্যবহারকারীদের সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন।কোনো সন্দেহজনক ইমেল এলে সেখানে থাকা লিঙ্কে ক্লিক করবেন না। গুগল বা ওই জাতীয় কোনও সংস্থার মেল এলে সতর্ক হয়েই পদক্ষেপ করুন। যদি গুগলের পক্ষ থেকে কোনো অ্যালার্ট আসে সেক্ষেত্রে গুগলের ওয়েবসাইটে গিয়ে অথবা অ্যাপ খুলে নিজে লগইন করুন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অন্য দল থেকে আসা দুই শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলনে যোগদান
অন্য দল থেকে আসা দুই শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলনে যোগদান

বরিশালের বিশিষ্ট ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিএনপিসহ বিভিন্ন দল থেকে আসা দুই শতাধিক নেতাকর্মী যোগদান করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে।বুধবার (২৩ জুলাই) Read more

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার
নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় মদ, এক কেজি গাজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে Read more

নীলফামারীতে লরি থেকে তেল চুরি, ৩ জনের ৬ মাসের জেল ও জরিমানা
নীলফামারীতে লরি থেকে তেল চুরি, ৩ জনের ৬ মাসের জেল ও জরিমানা

নীলফামারীতে লরি রাস্তার পাশে দাঁড় করিয়ে তেল চুরির অভিযোগে তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা Read more

এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন, প্রশ্ন আজহারীর
এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন, প্রশ্ন আজহারীর

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) মিশন শুরু হয়েছে। এ লক্ষ্যে ৩ বছরের জন্য একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। বিষয়টি Read more

পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়াচ্ছে চীন
পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়াচ্ছে চীন

চীনের সিচুয়ান প্রদেশের তিন স্থানীয় ২০২২ সালে কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছিলেন—তাদের জমি কেন অধিগ্রহণ করে নেওয়া হচ্ছে এবং বাড়ি থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন