চাঁদপুর শহরের প্রফেসর পাড়াস্থ মোল্লাবাড়ি বায়তুল আমান জামে মসজিদে শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের পর মসজিদের ভিতরে খতিবের উপর হামলার ঘটনা ঘটেছে।ওই মসজিদের খতীব ও বিশিষ্ট আলেমে দ্বীন, শাহতলী ও হাজীগঞ্জ আলীয়া মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা নূরুর রহমান আল মাদানীকে এক দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করে।প্রত্যক্ষদর্শী মুসল্লিদের থেকে জানা যায়, জুমার নামাজের পরে ‘বিল্লাল’ নামের এক ব্যক্তি আকস্মিকভাবে মসজিদে প্রবেশ করে ধারালো অস্ত্র নিয়ে মাওলানা নূরুর রহমান আল মাদানীর ওপর হামলা চালায়। এ সময় মসজিদে থাকা মুসল্লিরা সাহসিকতার সাথে হামলাকারীকে ধরে ফেলে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করে। গ্রেফতারকৃত ব্যক্তি স্থানীয় প্রফেসর পাড়ার এলাকার আইয়ুব আলীর ছেলে মোঃ বিল্লাল হোসেন।স্থানীয়রা আরো বলেন, আসামির দৃষ্টিতে নবীজিকে নাকি অপমান করেছেন খতিব, তাই তিনি চাপাতি দিয়ে হুজুরকে পরিকল্পনা মাফিক হত্যার চেষ্টা করেন। এ সময় তিনি চাপাতিতে আগে থেকেই লিখে রেখেছেন যে, ‘আমার নবীজিকে অপমান করার কারণে তাকে হত্যা করা হলো।’গুরুতর অবস্থায় আহত আল মাদানীকে তাৎক্ষণিকভাবে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গেছে।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সৈয়দ আহমদ কাজলের সাথে কথা বললে তিনি জানান, তার কানের গোড়ালিতে চাপাতি দিয়ে কোপ দেওয়ায় সেলাই লেগেছে ১০/১২টি। এই মুহূর্তে তিনি চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালে ভর্তি আছেন।ঘটনাটি মসজিদ ও আশপাশের এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে। হামলাকারীর প্রকৃত পরিচয় ও হামলার উদ্দেশ্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া জানান, আসামিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।এ ঘটনার নিন্দা জানিয়ে শহরের বিভিন্ন ইসলামী সংগঠন ও আলেমসমাজ অবিলম্বে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কে এই শাহ, যাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় নেপালের জেন জি
কে এই শাহ, যাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় নেপালের জেন জি

জেন-জিদের ব্যাপক বিক্ষোভের মুখে কেপি শর্মা ওলি পদত্যাগের পর নেপালে নতুন প্রধানমন্ত্রীর খোঁজ চলছে। এরমধ্যে রাজধানী কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে Read more

এবার প্রবাসীদের জন্য বড় সুসংবাদ দিলো সৌদি আরব
এবার প্রবাসীদের জন্য বড় সুসংবাদ দিলো সৌদি আরব

সৌদি আরবে এখন থেকে প্রবাসীদের পাসপোর্ট বিষয়ক তথ্য অনলাইনে হালনাগাদ করার সুযোগ চালু হয়েছে। নিয়োগকর্তারা ‘আবশির’ (Absher) প্ল্যাটফর্ম ব্যবহার করে Read more

৩৬৮ হজযাত্রীর বাড়ি ভাড়া করেনি, ৯ এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
৩৬৮ হজযাত্রীর বাড়ি ভাড়া করেনি, ৯ এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়

এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। হজ পালনের ক্ষেত্রে সৌদিতে হজযাত্রীদের থাকা ও পরিবহনের Read more

আবারও থানা হেফাজতে সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না
আবারও থানা হেফাজতে সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না

একাধিক হত্যা মামলার আসামি সাজ্জাদ হোসেনের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে আবারও নেওয়া হয়েছে থানা হেফাজতে।রবিবার (১১ মে) দুপুরে বাকলিয়া থানা Read more

নান্দাইল প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত
নান্দাইল প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

প্রতিবছরের ন্যায় এবারও ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ‘প্রেসক্লাব নান্দাইল’ এর আয়োজনে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) রাতে ‘প্রেসক্লাব নান্দাইল’ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন