হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এতে দুইজন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। তারা বিমানবন্দরের কর্মী।অন্যদিকে দুর্ঘটনাকবলিত প্লেনে থাকা চার ক্রু সদস্য জীবিত রয়েছেন। সোমবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।সংবাদমাধ্যমটি বলছে, হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যাওয়া এমিরেটসের ফ্লাইট ইকেএ ৯৭৮৮ পরিচালনা করছিল তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার এ সি টিসোমবার স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে প্লেনটি দুবাই থেকে হংকং পৌঁছায়। পরে উত্তর দিকের রানওয়েতে নামার সময় প্লেনটি একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে।হংকং সিভিল অ্যাভিয়েশন বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় বিমানবন্দরের দুইজন গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে যান। উদ্ধার করার পর তাদের হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে দুজনই মারা যান বলে পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম আরটিএইচকে জানিয়েছে।অন্যদিকে প্লেনে থাকা চারজন ক্রু সদস্য জীবিত আছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর বিমানবন্দরের সংশ্লিষ্ট রানওয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে, তবে বিমানবন্দরের অন্য দুইটি রানওয়ে চালু রয়েছে।দুর্ঘটনার বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল ১০টায় সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে।মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, উদ্ধার অভিযানে হংকং সরকারের ফ্লাইং সার্ভিসের হেলিকপ্টার এবং ফায়ার সার্ভিস বিভাগের উদ্ধার জাহাজও অংশ নেয়। বিমানবন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, সোমবার হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল এমন অন্তত ১১টি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে।প্রসঙ্গত, হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বিরল। কারণ দীর্ঘদিন ধরেই নিরাপত্তার ভালো রেকর্ড ধরে রেখেছে বিমানবন্দরটি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত

কক্সবাজার অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে।শুক্রবার (২৪ অক্টোবর) কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন Read more

শ্রীপুরে ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে শিশুকে একাধিকবার দলবদ্ধ ধর্ষণ!
শ্রীপুরে ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে শিশুকে একাধিকবার দলবদ্ধ ধর্ষণ!

গাজীপুরের শ্রীপুরে ১১ বছর বয়সী এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের পর ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার Read more

বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী মারা গেছেন
বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী মারা গেছেন

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের সহধর্মিণী নাসরিন কাদের সিদ্দিকী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না Read more

নোয়াখালী জেলা বিএনপির সতর্কতা নোটিশ জারি
নোয়াখালী জেলা বিএনপির সতর্কতা নোটিশ জারি

নোয়াখালী বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীর উদ্দেশ্যে জেলা বিএনপি এক বিশেষ সতর্কতা নোটিশ জারি করেছে। জেলা বিএনপির দাপ্তরিক Read more

বরিশালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২
বরিশালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

বরিশালের গৌরনদী উপজেলায় বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রী নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। রবিবার Read more

সেনাবাহিনীকে গাজায় হামলা বন্ধ করতে বলল ইসরায়েল
সেনাবাহিনীকে গাজায় হামলা বন্ধ করতে বলল ইসরায়েল

সেনাবাহিনীকে অবরদ্ধ গাজা দখলের অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছে ইসরায়েল সরকার। এ খবর জানিয়েছে সরকারি অর্থায়নে পরিচালিত ‘আর্মি রেডিও’।ফিলিস্তিনের গাজায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন