স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যান্সারে আক্রান্ত। তিনি অনেক আগে থেকেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। এটি একটি মানবিক বিষয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।আসিফ মাহমুদ বলেন, আমি যতদূর জানি নূরজাহান আপা (স্বাস্থ্য উপদেষ্টা) ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা আজকে সিঙ্গাপুরে হচ্ছে না, অনেকদিন আগে থেকেই তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে আসছেন।চিকিৎসার ধারাবাহিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হন, উপদেষ্টা হওয়ার পর চিকিৎসার স্থান বা হাসপাতাল পরিবর্তন করতে পারবেন না। আমার মনে হয় এটি একটি মানবিক বিষয়। এটিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। চিকিৎসার ধারাবাহিকতা বজায় না রেখে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে গেলে অনেক জটিলতা তৈরি হয়, আপনারা সে বিষয়ে অবগত আছেন।আসিফ মাহমুদ বলেন, আমি মনে করি এটি আমাদের সবার দায়িত্ব— যারা নীতিনির্ধারণের দায়িত্বে আছেন এবং ভবিষ্যতে আসবেন— দেশের চিকিৎসা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া, যাতে করে এসব দুরারোগ্য রোগের চিকিৎসা আমরা দেশেই পেতে পারি।অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে অনেকগুলো উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, চিকিৎসার ক্ষেত্রে আমরা একটি দেশের ওপর নির্ভরশীল ছিলাম। সেই জায়গা থেকে আপনারা জানেন, ইতোমধ্যে চীনের সহযোগিতায় কয়েকটি হাসপাতাল তৈরির প্রতিশ্রুতি এসেছে। এই কাজগুলো হয়ে গেলে আমরা স্বাস্থ্য খাতে আত্মনির্ভরশীল হব।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের নেতা সাগর হাসান গ্রেপ্তার
নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের নেতা সাগর হাসান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কল্যান্দী এলাকা Read more

ইউক্রেন যুদ্ধে আরেক বাংলাদেশি নিহত
ইউক্রেন যুদ্ধে আরেক বাংলাদেশি নিহত

পরিবারের কথা চিন্তা করে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম (৪৭)। সেখানে পৌঁছানোর পর প্রথমদিকে পরিবারের সাথে নিয়মিত Read more

চৌহালীতে যমুনার চর থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার
চৌহালীতে যমুনার চর থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর একটি চর থেকে অজ্ঞাতনামা এক কিশোরের (১৩) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।বুধবার (২৫ মার্চ) দুপুরে Read more

‘নো এন্ট্রি’ পণ্য বারবার আটক, বেনাপোলে ভুয়া মেনিফেস্ট চক্র সক্রিয়
‘নো এন্ট্রি’ পণ্য বারবার আটক, বেনাপোলে ভুয়া মেনিফেস্ট চক্র সক্রিয়

দেশের সর্ববৃহৎ বেনাপোল বন্দরে ‘নো এন্ট্রি ও ঘোষনা বহির্ভূত’ ভুয়া মেনিফেস্টের মালামাল আমদানি বন্ধ হচ্ছে না। বারবার কোটি কোটি টাকার Read more

শতাধিক নৌকার মিছিল নিয়ে দখলকৃত জলমহাল উন্মুক্ত করলো জেলেরা
শতাধিক নৌকার মিছিল নিয়ে দখলকৃত জলমহাল উন্মুক্ত করলো জেলেরা

শতাধিক নৌকা নিয়ে মিছিল করে কিশোরগঞ্জের বাজিতপুরে অবৈধভাবে দখল করে রাখা একটি জলমহাল উন্মুক্ত করে নিয়েছে স্থানীয় জেলেরা। রবিবার (২৬ অক্টোবর) Read more

ডাকসুর প্রথম সভা: সিনেট সদস্য হচ্ছেন ৫ ছাত্র প্রতিনিধি
ডাকসুর প্রথম সভা: সিনেট সদস্য হচ্ছেন ৫ ছাত্র প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডাকসুর নবনির্বাচিতদের মধ্যে ৫ জনকে ছাত্র প্রতিনিধি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন