ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা থেকে বাঁচতে সাগরে ডুবে গেছে প্রায় ৬ কোটি ডলারের নৌবাহিনীর একটি যুদ্ধবিমান। দেশটির বিমানবাহী রণতরি ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে পড়ে যায়। স্থানীয় সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর সিএনএনের।হুতি বিদ্রোহীরা গতকাল বিমানবাহী রণতরি ইউএসএস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে। এরপরই যুদ্ধবিমান খোয়ানোর তথ্য জানালো খোদ যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তা জানান, হুতির হামলা এড়াতে রণতরীটি সরে যাওয়ার জন্য বাঁক নিয়েছিল। সে সময়ই এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমানটি সাগরে পড়ে যায়।এই ঘটনায় এক নাবিক সামান্য আহত হয়েছেন। নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, একেকটি এফ/এ-১৮ যুদ্ধবিমানের দাম ৬ কোটি ডলারের বেশি যা বাংলাদেশি টাকায় প্রায় ৭২৫ কোটি ৯০ লাখ ৫৮ হাজার টাকা। এর আগে ইয়েমেনের বিভিন্ন স্থানে দফায় দফায় আরও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতি-নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, মার্কিন বাহিনী ইয়েমেনে আরও হামলা চালিয়েছে। সাদা শহরে দুই দফা হামলা এবং বারাত আল আনান জেলায় চার বার হামলা চালানো হয়েছে।হুতির বিরুদ্ধে বড় ধরনের মার্কিন অভিযানে অংশ নিতে বিমানবাহী রণতরীটি এখন পর্যন্ত লোহিত সাগরে মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। গত এক মাস ধরেই ইয়েমেনে নিয়মিতভাবে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তাদের দাবি, ইরান সমর্থিত হুতিদের হামলা থেকে উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক জাহাজ চলাচল রক্ষায় তারা এই পদক্ষেপ নিচ্ছে।এর আগে সোমবার হুতির পক্ষ থেকে জানানো হয়, মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত ইয়েমেনে ৮০০টির বেশি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত ২২৮ জন ইয়েমেনি নিহত হন। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুক্তি পেয়ে ফিলিস্তিনি জানলেন তার সব সন্তানকে হত্যা করেছে ইসরায়েল
মুক্তি পেয়ে ফিলিস্তিনি জানলেন তার সব সন্তানকে হত্যা করেছে ইসরায়েল

সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে প্রায় দুই হাজার ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। তারা গতকাল সোমবার (১৩ Read more

মাধবপুরে বিষপানে মা-ছেলের আত্মহত্যা
মাধবপুরে বিষপানে মা-ছেলের আত্মহত্যা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর এলাকায় বিষপানে আত্মহত্যা করেছেন যোগ মায়া দাস (৭২) এবং তার প্রতিবন্ধী ছেলে পলাশ দাস Read more

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ

চলমান যুব এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে নেপাল এবং আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। Read more

গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন
গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত অবস্থায় একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন লেগে যায়। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সূত্রাপুর Read more

বিদেশে অবস্থিত দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ
বিদেশে অবস্থিত দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ

বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রবিবার (৫ সেপ্টেম্বর) রেজিস্ট্রি Read more

মাদকাসক্ত ছেলেকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন বাবা-মা
মাদকাসক্ত ছেলেকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন বাবা-মা

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বাবা-মা। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন