চলমান যুব এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে নেপাল এবং আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে পা রাখল যুব টাইগাররা।বুধবার (১৭ নভেম্বর) দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের আগেই সবক’টি উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন জাওয়াদ আবরার। ৩৬ বলে ৪ ছক্কা ও ৪ চারের মারে সাজানো ছিল তার ইনিংসটি। এছাড়া রিফাত বেগ ৩৬, কালাম সিদ্দিকী ৩২ আর আজিজুল হাকিম ও ফরিদ হাসান সমান ২৯ রানের ইনিংস খেলেন। ৩৮ রান খরচায় ৪ উইকেট নিয়ে লঙ্কানদের সবচেয়ে সফল বোলার কাবিজা গামাগে।জবাবে ব্যাট করতে নেমে, শুরু থেকেই টাইগার বোলারদের চ্যালেঞ্জের মুখে পড়ে লঙ্কানরা। ৪৪ রানের মধ্যেই শুরুর ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে একপ্রকার ছিটকে পড়ে তারা। মিডল অর্ডারে চামিকা হিনাতিগালা হাল ধরার চেষ্টা করলেও তাকে স্থায়ী হতে দেননি শাহরিয়ার। ৬৭ বলে ১ চারের মারে ৪১ রান করে বোল্ড হন তিনি। ১২৬ রানের মধ্যে ৮ উইকেট তুলে জয়ও প্রায় নিশ্চিত করে ফেলে ইমন- বশিররা। তবে নবম উইকেটে প্রতিরোধ গড়ে হারের ব্যবধান কমান আদম হিলমি ও রসিথ নিমসারা।৩৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৯ রান করে হিলমি বিদায় নিলে ভাঙে তাদের ৫৬ রানের জুটি। শেষ ওভারে ২৫ বলে ১২ রান করা নিমসারাও আউট হলে থামে লঙ্কানদের ইনিংস।আগামী ১৯ ডিসেম্বর সকাল ১১টায় ফাইনাল নিশ্চিতের মিশনে দুবাইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে মাদ্রাসা নিয়ে উসকানিমূলক ফেসবুক পোস্ট, যুবক আটক
চট্টগ্রামে মাদ্রাসা নিয়ে উসকানিমূলক ফেসবুক পোস্ট, যুবক আটক

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করে উসকানিমূলকভাবে ফেসবুকে পোস্ট দেওয়া ফটিকছড়ির আরিয়ান ইব্রাহিম (২০) নামে যুবককে আটক করা হয়েছে।শনিবার Read more

চুরি করতে ঘরে ঢোকার সময় ভেন্টিলেটরের ছিদ্রে আটকে গেল চোর
চুরি করতে ঘরে ঢোকার সময় ভেন্টিলেটরের ছিদ্রে আটকে গেল চোর

বাড়িতে ঢোকার চেষ্টা করতে গিয়ে এক চোর এক্সজস্ট ফ্যান বসানোর জন্য করা ছিদ্রে আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ১০ ফুট Read more

চৌহালিতে যুবকের মরদেহ উদ্ধার
চৌহালিতে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে চৌহালী থানা নৌ-পুলিশ।নিহত হাফিজুল ইসলাম হাফিজ (৩১) এনায়েতপুর থানা গণঅধিকার পরিষদের Read more

একদিনের ব্যবধানে সোনার দাম আবারও বাড়ল
একদিনের ব্যবধানে সোনার দাম আবারও বাড়ল

দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এক দিনের ব্যবধানে দাম বাড়ানোর নতুন এ ঘোষণা Read more

তেহরানে পুলিশের সদরদপ্তরে হামলা
তেহরানে পুলিশের সদরদপ্তরে হামলা

ইরানের রাজধানী তেহরানের পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। দখলদারদের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, হামলা চালিয়ে পুলিশের সদর Read more

পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই পৃথিবী রেখে যেতে হবে: ড. ইউনূস
পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই পৃথিবী রেখে যেতে হবে: ড. ইউনূস

আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ, স্থিতিস্থাপক, সবুজ এবং টেকসই পৃথিবী রেখে যেতে হবে; যেটি জ্ঞান, উদ্ভাবন এবং প্রযুক্তির সংমিশ্রণে গঠিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন