দিনাজপুরের হিলি সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩ লাখ টাকার মূল্যমানের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি।বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাতে হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যগুলি উদ্ধার করে বিজিবি। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার অসিম কুমার জানান, মাদকের একটি চালান দেশে প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তের ফকিরপাড়া এলাকায় অবস্থান নেয়। ভোররাতের দিকে ২ জন চোরাকারবারী বস্তা কাঁধে নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসতে থাকে। এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দিলে বস্তা ফেলে আবারো ভারতে পালিয়ে যায়। পরে সেখান থেকে বস্তা দুটি উদ্ধার করে তার ভেতর থেকে ফেনসিডিল ৭৪ বোতল, ৩ বোতল মদ, এম্পোল ৮ হাজার ৫৫০ পিস উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ১৩ লাখ ১৬ হাজার ৬০০ টাকা। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন বিজিবি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের আবারও ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ কবে-কখন
এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ কবে-কখন

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৫। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে Read more

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ারুল আজিম রাজু (৭৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সাবেক হাতিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান Read more

চৌগাছায় ইউপি সদস্যের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ
চৌগাছায় ইউপি সদস্যের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ

যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের হাওলী গ্রামে ইউপি সদস্য আলী কদর ও তার সহযোগীদের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগে সংবাদ সম্মেলন Read more

দিনাজপুরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
দিনাজপুরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

দিনাজপুর ঘোড়াঘাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন