মাইনী নদীর অব্যাহত ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী জনপদ নাড়াইছড়ি বাজার। ইতিমধ্যে বাজারের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।জরুরী ভিত্তিতে ভাঙ্গনরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে পুরো বাজারটি মাইনী নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা। দীঘিনালা উপজেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ভারত-বাংলাদেশ সীমান্তে এ নাড়াইছড়ি বাজারের অবস্থান।বাজারটি নদীগর্ভে বিলীন হয়ে গেলে নিত্য প্রয়োজনীয় কেনাকাটা ও নিজেদের উৎপাদিত কৃষিপণ্য বেচাবিক্রি করার ক্ষেত্রে বিপাকে পড়বে স্থানীয়রা। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম এই পাহাড়ী জনপদে ছোট-বড় ১৭টি গ্রামের মানুষের বসবাস। তাই জরুরী ভিত্তিতে ভাঙ্গনরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছেন বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা। বাজারের ব্যবসায়ীরা জানান, ইতিমধ্যে বাজারের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গন অব্যাহত থাকায় যেকোনো মুহূর্তে পুরো বাজারটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।স্থানীয় গ্রাম প্রধান অনিল চন্দ্র চাকমা জানান, এ বাজারটি ছাড়া এ অঞ্চলে আর কোনো হাট-বাজার নেই। ১৫ থেকে ২০ কিলোমিটার দূরের বাবুছড়া বাজারে ইঞ্জিনচালিত নৌকাযোগে যাতায়াত করতে প্রতিজনকে ৬০০ থেকে ৭০০ টাকা ভাড়া গুনতে হয়। কৃষিপণ্য পরিবহন তো আরো ব্যয়বহুল। তাই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এ অঞ্চলের ছোট-বড় ১৭টি গ্রামের মানুষের কেনাকাটা এবং নিজেদের উৎপাদিত কৃষিপণ্য বেচাবিক্রির একমাত্র ভরসা এই নাড়াইছড়ি বাজার। ভাঙ্গনরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে তিনি আরও জানান, ‘বাজারটি নদীগর্ভে বিলীন হয়ে গেলে এ অঞ্চলের মানুষকে সীমাহীন কষ্টে দিন কাটাতে হবে।’এ বিষয়ে বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা জানান, ‘মাইনী নদীর ভাঙ্গনের হাত থেকে নাড়াইছড়ি বাজারটি রক্ষা করার জন্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে উর্ধতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। অদ্যাবধি কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী জনপদে বসবাসরত মানুষের কথা বিবেচনা করে জরুরী ভিত্তিতে ভাঙ্গনরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে উখিয়া-টেকনাফ সড়ক অচল
চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে উখিয়া-টেকনাফ সড়ক অচল

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত শিক্ষকরা সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন। দীর্ঘ ৪ ঘণ্টা ধরে কক্সবাজার-টেকনাফের প্রধান সড়ক অচল Read more

ব্রিটেনে দেউলিয়া হওয়ার পথে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩ কোম্পানি
ব্রিটেনে দেউলিয়া হওয়ার পথে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩ কোম্পানি

যুক্তরাজ্যে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর তিনটি কোম্পানির দায়িত্ব নিয়েছে আর্থিক সংস্থা গ্রান্ট থর্নটনের সহযোগী প্রতিষ্ঠান।সংবাদমাধ্যম বিসনাউ Read more

আটক ফ্লোটিলা কর্মীদের মেঝেতে বসিয়ে গালি দিচ্ছেন ইসরায়েলি মন্ত্রী
আটক ফ্লোটিলা কর্মীদের মেঝেতে বসিয়ে গালি দিচ্ছেন ইসরায়েলি মন্ত্রী

গাজামুখী 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' নৌবহর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া শত শত কর্মীকে মেঝেতে বসিয়ে ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী Read more

ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিল ইসরায়েল
ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিল ইসরায়েল

ইরান, লেবানন এবং ফিলিস্তিনের পশ্চিম তীরের সঙ্গে ‘যুগপৎ’ যুদ্ধের জন্য নিজেদের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে নির্দেশ দিয়েছে  দখলদার ইসরায়েল। ইসরায়েলের সম্প্রচার Read more

১১ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
১১ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

২০২৫ সালের শেষ সপ্তাহজুড়ে মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ২৭ জন আটক প্রবাসীকে নিজ Read more

এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে থেমে গেল আবাহনীর যাত্রা
এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে থেমে গেল আবাহনীর যাত্রা

এফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফেই শেষ হয়ে গেল ঢাকা আবাহনীর যাত্রা। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হোম ম্যাচে কিরগিজস্তানের নবাগত ক্লাব এফসি মুরাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন