গাজীপুর-৩ আসনের সাবেক উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন বলেছেন, “জনগণ চেয়েছে আমি গাজীপুর-৩ আসনে প্রার্থী হয়ে নির্বাচন করি। তাই জনগণের আশা পূরণের লক্ষ্যেই আমি প্রার্থী হয়েছি। আমার মৃত্যুর আগ পর্যন্ত গাজীপুর-৩ আসনের মানুষের সেবা দিয়ে যেতে চাই। তাই শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো। সোমবার ( ১২ জানুয়ারি) বিকেলে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি এলাকায় কোনো সাংগঠনিক দায়িত্বে নেই এবং দলীয় কোনো কার্যক্রমেও যুক্ত নন।মিলন বলেন, গ্রামের মানুষের চাওয়া–পাওয়াকেই আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেই। জনগণের সেবা করতেই আমি নির্বাচন করছি। তাই এলাকার সকল মানুষের সহযোগিতা কামনা করছি। এবারের নির্বাচন সুষ্ঠু হবে বলে আমি বিশ্বাস করি এবং সবাইকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আহবান জানাচ্ছি।তিনি আরও জানান, দল থেকে বের হয়ে আসার পর থেকেই তিনি দলের সকল কার্যক্রম থেকে নিজেকে সম্পূর্ণভাবে দূরে রেখেছেন এবং বর্তমানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসন থেকে তার মনোনয়নপত্র প্রাথমিক যাচাই–বাছাইয়ে বাতিল করা হয়। তবে আপিলের পর নির্বাচন কমিশন তা গ্রহণযোগ্য ঘোষণা করে। সোমবার সকালে নির্বাচন কমিশন থেকে তার প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। প্রার্থীতা ফিরে পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।ইজাদুর রহমান মিলন বলেন, সকল হিংসা–বিবাদ ভুলে গাজীপুর-৩ আসনের সর্বস্তরের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। এই আসনকে একটি আধুনিক ও সমৃদ্ধশালী জনপদ হিসেবে গড়ে তুলতে আমি নিরলসভাবে কাজ করবো।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাটমোহরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
চাটমোহরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে ছগির প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় Read more

পৌনে ২ কোটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস
পৌনে ২ কোটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস

ইনস্টাগ্রামের অন্তত ১ কোটি ৭৫ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১১ জানুয়ারি) বিভিন্ন আন্তর্জাতিক Read more

মাগুরায় বয়লার গ্যাস বিষ্ফোরণে পাঁচ শ্রমিক গুরুতর আহত
মাগুরায় বয়লার গ্যাস বিষ্ফোরণে পাঁচ শ্রমিক গুরুতর আহত

মাগুরা সদরের আলোকদিয়া বাজারে আমেনা অটো রাইচ মিলের বয়লারের গ্যাস বিষ্ফোরণে পাঁচ শ্রমিক গুরুতর আহত হয়েছে।শনিবার (১১ অক্টোবর) দুপুরে মাগুরা Read more

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক এসকে রাসেল
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক এসকে রাসেল

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধিঅধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় কিশোরগঞ্জে আত্মপ্রকাশ করেছে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক নূর Read more

এবার প্রবাসীদের জন্য বড় সুসংবাদ দিলো সৌদি আরব
এবার প্রবাসীদের জন্য বড় সুসংবাদ দিলো সৌদি আরব

সৌদি আরবে এখন থেকে প্রবাসীদের পাসপোর্ট বিষয়ক তথ্য অনলাইনে হালনাগাদ করার সুযোগ চালু হয়েছে। নিয়োগকর্তারা ‘আবশির’ (Absher) প্ল্যাটফর্ম ব্যবহার করে Read more

৫৮ দিন পর সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে
৫৮ দিন পর সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে

সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আজ বুধবার (১১ জুন) মধ্যরাতে। গত ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন বঙ্গোপসাগরে যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন