হিলিতে ট্রাক চাপায় শিশু নিহত, আটক ২ দিনাজপুরের হিলিতে নানার বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানের যাত্রী রওজাতুন আকতার নামের নয় বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ভ্যানের আরো তিনজন যাত্রী আহত হয়েছে। এদিকে, ঘাতক ট্রাক জব্দ ও ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে হিলি বিরামপুর সড়কের মুহাড়াপাড়া সম্মুখ সমরস্থ এলাকার অদূরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রওজাতুন আকতার জয়পুরহাটের মঙ্গলবাড়ি এলাকার ওমর ফারুকের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ালেখা করতো। সড়ক খানা খন্দে ভরে থাকার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটছে জানিয়ে সড়কের দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।  হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাহাঙ্গির আলম বলেন, ‘নানী বাড়ি কাটলা থেকে ভ্যানে করে রওজাতুন তার ছোট বোন, দাদা, দাদীসহ জয়পুরহাটের মঙ্গলবাড়িতে বাবার বাড়িতে যাচ্ছিলো। পথে হিলি বিরামপুর সড়কের মুহাড়াপাড়াস্থ সম্মুখ সমড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের ভ্যানকে ধাক্কা দেয়। এতে সড়কের খাদে পড়ে ভ্যানটি উল্টে গেলে ভ্যান থেকে ছিটকে পড়ে যায় রওজাতুন। এসময় সেই ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের চাকায় তার মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জনগণের আস্থায় রাজনৈতিক দলের মূল পুঁজি: তারেক রহমান
জনগণের আস্থায় রাজনৈতিক দলের মূল পুঁজি: তারেক রহমান

স্বৈরাচারের পতনের পরও ষড়যন্ত্র থেমে নেই, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন-এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

ভোলায় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২০ জেলে আটক
ভোলায় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২০ জেলে আটক

ভোলার চরফ্যাশনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ২০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর রাতে উপজেলার Read more

পূর্ব আফ্রিকার বুরুন্ডিতে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ নিহত ১৩, আহত ৫৭
পূর্ব আফ্রিকার বুরুন্ডিতে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ নিহত ১৩, আহত ৫৭

পূর্ব আফ্রিকার দেশ রুরুন্ডিতে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ঘাঁটিতে বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ সময় Read more

ব্রাজিলের প্রতিপক্ষ হবে এশিয়ার দুই দল, দেখে নিন সূচি
ব্রাজিলের প্রতিপক্ষ হবে এশিয়ার দুই দল, দেখে নিন সূচি

চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই রাউন্ডের ম্যাচ খেলবে ব্রাজিল। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া সেই Read more

‘গর্ভধারণ অপরাধ নয়, মাতৃত্ব চাকরিচ্যুতির অজুহাত হতে পারে না’
‘গর্ভধারণ অপরাধ নয়, মাতৃত্ব চাকরিচ্যুতির অজুহাত হতে পারে না’

পাকিস্তানে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নারী সমতা এখনো একসঙ্গে হাঁটতে পারেনি। তবে সম্প্রতি ফেডারেল ওমবাডসপার্সন ফর প্রোটেকশন এগেইনস্ট হ্যারাসমেন্ট অব উইমেন Read more

সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা
সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা

নির্বাচন পর্যন্ত সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং এ সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।সম্প্রতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন