রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে স্থাপিত এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে গণনার দৃশ্য।আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বাক্স আনা হয় মিলনায়তনে। রাত সাড়ে ৮টার দিকে শুরু হয় ভোট গণনা।নির্বাচন কমিশনের তথ্যানুসারে, ১৭টি হলে গড়ে ভোটার উপস্থিতি ছিল ৬৯ দশমিক ৮৩ শতাংশ।সরেজমিনে দেখা যায়, কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও শহীদ মিনার প্রাঙ্গণে স্থাপিত বড় স্ক্রিনে শিক্ষার্থীরা ভিড় করে ভোট গণনা উপভোগ করছেন।প্রসঙ্গত, এবারের রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০৫ জন প্রার্থী। সিনেটের ছাত্র প্রতিনিধি ৫টি পদে ৫৮ জন এবং ১৭টি হল সংসদের ২৫৫টি পদে ৫৫৫ জন প্রার্থী লড়ছেন।মোট ভোটারের ৩৯ দশমিক ১০ শতাংশ নারী এবং ৬০ দশমিক ৯০ শতাংশ পুরুষ। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোট গণনা শেষ হতে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লাগতে পারে। এরপর ফলাফল ঘোষণা করা হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নান্দাইলে বাদাম তোলতে ব্যস্ত কৃষক
নান্দাইলে বাদাম তোলতে ব্যস্ত কৃষক

ময়মনসিংহের নান্দাইলে বাদাম তোলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। ভালো ফলন ও ভালো দাম পেয়ে খুশি তারা। বাদাম চাষে কৃষকরা Read more

হাসপাতালে কাজের চাপ কমাতে ১০ রোগীকে হত্যা, নার্সের আমৃত্যু কারাদণ্ড
হাসপাতালে কাজের চাপ কমাতে ১০ রোগীকে হত্যা, নার্সের আমৃত্যু কারাদণ্ড

হাসপাতালে মুমূর্ষু ১০ রোগীকে হত্যা ও ২৭ জনকে হত্যাচেষ্টার অভিযোগে এক নার্সকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে পশ্চিম জার্মানির এক আদালত। অভিযুক্ত Read more

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের দুর্দশায় পড়েছে প্রতিনিয়ত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের দুর্দশায় পড়েছে প্রতিনিয়ত

পৃথিবীতে নানা কারণ বিশ্ব বাজারে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো মূল্য বাড়ে এবং কমে। নানা কেন্দ্রকে ইস্যু ব্যক্ত করে। বিশ্ববাজার যদি Read more

দায়িত্ব নিয়েই যে বার্তা দিলেন মেয়র মামদানি
দায়িত্ব নিয়েই যে বার্তা দিলেন মেয়র মামদানি

নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি তার প্রথম দিনে শহরকে ‘পুনরায় গড়ে তোলার’ প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, এই শহরে নতুন যুগ Read more

পাকিস্তানে সেনা অভিযানে ১২ ‘ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী’ নিহত
পাকিস্তানে সেনা অভিযানে ১২ ‘ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে প্রদেশে সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানের সময় হওয়া সংঘর্ষে কমপক্ষে ১২ ‘ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী’ নিহত হয়েছে। অন্যদিকে Read more

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিতের অনুরোধ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিতের অনুরোধ

কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশ সফর স্থগিতের অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন