মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় ট্রেনের ধাক্কায় নাজমুল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় রেললাইনের পাশের ঝোপঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে তারা রেললাইনের পাশের ঝোপের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নিহত নাজমুল গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার মহেশপুর ইউনিয়নের ভাগিয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের তথ্যমতে ট্রেনের ধাক্কায় যুবকটির মৃত্যু হয়েছে। যেহেতু ঘটনাটি রেললাইনের পাশে ঘটেছে, তাই এটি রেলওয়ে পুলিশের এখতিয়ারভুক্ত। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি।’ রেলওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) সাফুর আহমেদ বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুব এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক
যুব এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হলো নতুন এক সাফল্যের গল্প। বাহরাইনে চলমান তৃতীয় এশিয়ান যুব গেমসে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো পদক জিতেছে Read more

সুপারফুড ডালিমের খোসার চায়ের গুণাগুণ
সুপারফুড ডালিমের খোসার চায়ের গুণাগুণ

রক্ত স্বল্পতা থেকে শুরু করে ত্বকের বিভিন্ন সমস্যা, এমনকি হার্টের অসুখেরও সমাধান রয়েছে ডালিম বা বেদানায়। ছোট ছোট লাল রঙা Read more

গাজায় দখলদার বাহিনীর ওপর হামলা, ৪ ইসরায়েলি সেনা নিহত
গাজায় দখলদার বাহিনীর ওপর হামলা, ৪ ইসরায়েলি সেনা নিহত

গাজা উপত্যকার উত্তরাঞ্চলে তীব্র লড়াইয়ে আরও চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সোমবার (০৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে Read more

গজারিয়ায় উন্নয়ন প্রকল্প ও সেতুর স্থান পরিদর্শন করলেন এমপি রতন
গজারিয়ায় উন্নয়ন প্রকল্প ও সেতুর স্থান পরিদর্শন করলেন এমপি রতন

গজারিয়া উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও একাধিক সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।শুক্রবার (৩ Read more

ফুলশয্যার রাতেই বরের মৃত্যু, বাকরুদ্ধ নববধূ!
ফুলশয্যার রাতেই বরের মৃত্যু, বাকরুদ্ধ নববধূ!

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুলশয্যার রাতেই স্বামীর মৃত্যু, বাকরুদ্ধ পড়েন নববধূ লাভনী আক্তার (২০)।ফুলশয্যা রাতেই বরের মৃত্যুর বিষয়টি কোন ভাবেই মেনে নিতে Read more

মোংলায় যৌথ অভিযানে মাদকসহ আটক ৪
মোংলায় যৌথ অভিযানে মাদকসহ আটক ৪

মোংলায় যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বাগেরহাট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন