হিজবুল্লাহর সামরিক সক্ষমতা দেখে হতভম্ব হয়ে পড়েছে ইসরায়েল। সংগঠনটির শক্তি নিয়ে ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক শিবিরে বাড়ছে বিস্ময়। ইসরায়েলের সরকারি কর্মকর্তারা স্বীকার করেছেন, তাদের পূর্ববর্তী গোয়েন্দা প্রতিবেদনে হিজবুল্লাহর শক্তি কম করে দেখানো হয়েছিল।মঙ্গলবার (১৭ মার্চ) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইরানের সঙ্গে চলমান আঞ্চলিক যুদ্ধের সময় হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। এরপরই সংগঠনটির সামরিক শক্তি দেখে হতভম্ব হয় ইসরায়েল। এ সময় তারা বুঝতে পারে, লেবাননের এই সংগঠনটিকে তারা অবমূল্যায়ন করেছিল।ইসরায়েলি সামরিক কর্মকর্তারা এখন আশঙ্কা করছেন, তারা একটি ভয়াবহ যুদ্ধের কবলে পড়তে যাচ্ছেন। এর আগে তারা ধারণা করেছিল, হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে সিরিয়া থেকে সামরিক সরঞ্জাম সরবরাহ বিঘ্নিত হওয়ায় সংগঠনটি সামরিকভাবে শক্তিশালী নয় বলে তারা মনে করেছিল। কিন্তু সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রের ঘটনাবলী তাদের সেই ধারণা ভুল প্রমাণ করেছে। ইসরায়েলের গণমাধ্যমগুলোও এ বিষয়টি নিশ্চিত করেছে।মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইস্যুতে বিশেষজ্ঞ ও গবেষক মোমেন মিকদাদ বলেছেন, কয়েক মাস তুলনামূলক নীরব থাকার পর হিজবুল্লাহর সামরিক নৈপুণ্যে হতভম্ব হয়েছে ইসরায়েল। এখনও তাদের মধ্যে সেই বিস্ময়ের ঘোর কাটেনি।তিনি বলেন, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা ও গুপ্তহত্যা সত্ত্বেও সংগঠনটি নীরব ছিল। এর কারণেই জায়নবাদীরা মনে করেছিল যে, হিজবুল্লাহর সামরিক সক্ষমতা হ্রাস পেয়েছে।মিকদাদ আরও বলেন, ইসরায়েলের পূর্ববর্তী গোয়েন্দা প্রতিবেদনে হিজবুল্লাহর শক্তি কম করে দেখানো হয়েছিল। ইসরায়েলি গণমাধ্যমগুলোও এ বিষয়টি নিশ্চিত করেছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবারও ৩ ট্রলারসহ ১৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
আবারও ৩ ট্রলারসহ ১৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সাগর থেকে আবারও ৩টি ট্রলারসহ ১৫ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান Read more

দুই যুগেও সংস্কার হয়নি বিসিসির সড়ক, জনদূর্ভোগ চরমে
দুই যুগেও সংস্কার হয়নি বিসিসির সড়ক, জনদূর্ভোগ চরমে

সরকার আসে, সরকার যায়; কাউন্সিলর আসে, কাউন্সিলর যায়। জনগের কথা চিন্তা করে না কেউ। দুই যুগের বেশি সময় অতিবাহিত হলেও Read more

ট্রাম্প আজ এক রোমাঞ্চকর ঘোষণা দেবেন : হোয়াইট হাউস
ট্রাম্প আজ এক রোমাঞ্চকর ঘোষণা দেবেন : হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে ‘রোমাঞ্চকর’ একটি ঘোষণা দেবেন। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। এর কয়েক দিন Read more

পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ পিকআপ
পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ পিকআপ

বাংলাদেশ পুলিশের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে ২০০টি ডাবল কেবিন পিকআপ কেনা হচ্ছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক Read more

পিছু হটল যুক্তরাষ্ট্র, ইরানের নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা
পিছু হটল যুক্তরাষ্ট্র, ইরানের নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা

ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অসম যুদ্ধের ২০তম দিনেই নমনীয় হয়েছে ওয়াশিংটন।  তেহরানের তেল রপ্তানির ওপর যে নিষেধাজ্ঞা Read more

মাইনী নদীর ভাঙ্গনে হুমকির মুখে সীমান্তবর্তী নাড়াইছড়ি বাজার
মাইনী নদীর ভাঙ্গনে হুমকির মুখে সীমান্তবর্তী নাড়াইছড়ি বাজার

মাইনী নদীর অব্যাহত ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী জনপদ নাড়াইছড়ি বাজার। ইতিমধ্যে বাজারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন