নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় বিভিন্ন বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুইটি পরিবহনকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।র‍্যাব জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জনমনে অসন্তোষ ও উদ্বেগ তৈরি হলে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড ও কাঁচপুর এলাকায় বাস কাউন্টারগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় ‘নীলাচল পরিবহন’কে ৪ হাজার ৩০০ টাকা এবং ‘ইকোনো পরিবহন’কে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে এবং নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১০ পকেট এলাকায় চিলাহাটী থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মিনাল হোসেন (২২) নামে এক তরুণের মৃত্যু Read more

জয়পুরহাটে প্রশ্ন ফাঁস চক্রের সদস্য আনোয়ার হোসেন গ্রেপ্তার
জয়পুরহাটে প্রশ্ন ফাঁস চক্রের সদস্য আনোয়ার হোসেন গ্রেপ্তার

জয়পুরহাটে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন-উত্তরপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন (৪১) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। মঙ্গলবার Read more

ভোলায় ফের জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
ভোলায় ফের জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া বাজারে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে জামায়াত সমর্থিত Read more

খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন টুকু
খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন টুকু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদানের আমন্ত্রণপত্র পৌঁছে Read more

তারেক রহমানকে নিয়ে কুৎসা স্বৈরাচারের ভাষা: জাহিদ হোসেন
তারেক রহমানকে নিয়ে কুৎসা স্বৈরাচারের ভাষা: জাহিদ হোসেন

তারেক রহমানকে নিয়ে কুৎসা করা হয়েছে। জিয়াউর রহমানকে নিয়েও ব্যঙ্গ করা হয়েছে। এটা রাজনীতির ভাষা নয়, এটা স্বৈরাচারের ভাষা- বরে Read more

কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক বিডিআরের ২৭ জওয়ান
কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক বিডিআরের ২৭ জওয়ান

বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক বিডিআরের ২৭ জওয়ান। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন