২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়দানকারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।প্রসিকিউটর তানভীর হাসান জোহা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৮ মার্চ অজ্ঞাত হ্যাকাররা বিচারপতির ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট দুটির নিয়ন্ত্রণ নেয়। এতে করে ওই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে ভুয়া তথ্য প্রচার বা প্রতারণামূলক কর্মকাণ্ডের আশঙ্কা তৈরি হয়েছে।জিডিতে উল্লেখ করা হয়েছে, হ্যাকিংয়ের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে অবহিত করা হয়েছে।তানভীর হাসান জোহা বলেন, অসাবধানতাবশত কোনো প্রতারণামূলক লিংকে ক্লিক করা বা অননুমোদিত অ্যাপ্লিকেশন ইনস্টল করার কারণে এ ঘটনা ঘটতে পারে। তিনি আরও জানান, বিচারপতির মোবাইল ফোনটি ইতোমধ্যে সুরক্ষিত করা সম্ভব হলেও ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।জানা যায়, গত ১৭ মার্চ বিচারপতির ব্যবহৃত মোবাইল ফোনে প্রথম অস্বাভাবিকতা দেখা দেয়, যদিও শুরুতে বিষয়টি তিনি বুঝতে পারেননি। পরে ২২ মার্চ বিষয়টি স্পষ্ট হলে প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহার সহায়তায় ফোন থেকে দূরবর্তী নিয়ন্ত্রণকারী একটি সন্দেহজনক সফটওয়্যার অপসারণ করা হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা পর্বে বিপিএলের টিকিটের দাম সর্বনিম্ন ২০০ টাকা, কিনবেন যেভাবে
ঢাকা পর্বে বিপিএলের টিকিটের দাম সর্বনিম্ন ২০০ টাকা, কিনবেন যেভাবে

সিলেট পর্ব শেষে বিপিএলের শেষ অংশসহ প্লে অফ ও টুর্নামেন্টের ফাইনাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিলেটে ১২ তারিখ Read more

ভারতে ভোটার তালিকায় ব্রাজিলিয়ান মডেলের ছবি, বিতর্কের ঝড়
ভারতে ভোটার তালিকায় ব্রাজিলিয়ান মডেলের ছবি, বিতর্কের ঝড়

ভারতের ভোটার তালিকায় দেখা গেছে ‘ব্রাজিলিয়ান মডেল’-এর ছবি। আর সেই ছবি ব্যবহার করে ২২ বার ভোটের অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা Read more

বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
বিএনপির ৪ নেতা সুখবর পেলেন

বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি Read more

ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নবাবগঞ্জে গাড়ি চালকের মৃত্যু
ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নবাবগঞ্জে গাড়ি চালকের মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নিচে চাপা পড়ে নাইমুল হাসান (১৮) নামে এক যুবক নিহত Read more

এবার তাইওয়ানে ভূমিকম্পের আঘাত
এবার তাইওয়ানে ভূমিকম্পের আঘাত

তাইওয়ানে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন থেকে ১৮ কিলোমিটার দূরে সাগরে এই ভূমিকম্প হয়েছে বলে দ্বীপটির আবহাওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন