“জ্বালানি ব্যবহারের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ। সাধারণ জনগণের জ্বালানির অধিকার ক্ষুণ্ন করে ব্যবসায়ীদের নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। ফলে ভোক্তারা অনিচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জ্বালানি শুধু বাণিজ্যিক পণ্য নয়, এটি একটি মৌলিক মানবাধিকার”, বলে মন্তব্য করেছেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শামসুল আলম।৩১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান অনুষদের মুজাফফর চৌধুরী মিলনায়তনে ইউথ পার্লামেন্ট অন জাস্ট এনার্জি ট্রানজিশন” শীর্ষক দুইদিনব্যাপী সংসদীয় অধিবেশনে তিনি এসব কথা বলেন।অধ্যাপক ড. এম শামসুল আলম আরও বলেন, “বিশেষ বিধান আইন ২০১০ সংশোধন করে জ্বালানির দাম বাড়ানোর ক্ষমতা সরকার নিজ হাতে নেওয়ার পর থেকে নানা অনিয়ম ও দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার না বাড়ানো, লুণ্ঠনমূলক দাম বৃদ্ধি, এবং জ্বালানির সরবরাহ ব্যবস্থার বড় অংশ আমদানি ও রপ্তানিনির্ভর করে রাখার ফলে দেশে জ্বালানি ঘাটতি আরও বেড়েছে। এতে সাধারণ মানুষ ন্যায্য জ্বালানি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।”তিনি আরো বলেন, “মাথাপিছু ১২০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ না হওয়া মৌলিক অধিকার নিশ্চিতের পথে অন্তরায়।”অধিবেশনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, “জ্বালানি মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। প্রতিদিনের যেকোনো কাজ জ্বালানি ছাড়া প্রায় অচল হয়ে পড়বে। তাই জ্বালানি খাতের উন্নয়ন অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, জ্বালানির সামর্থ্যের দিক থেকে দেখলে দেখা যায়, হঠাৎ জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বড় ধরনের সংকট তৈরি হচ্ছে। এ সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।”ক্যাবের সভাপতি শফিকুজ্জামান বলেন, “আমাদের জ্বালানির মালিক রাষ্ট্র। কিন্তু যারা জ্বালানি শোষণ কোম্পানি, তাদের লোভের কারণে আইন ভাঙা হচ্ছে। লোডশেডিংয়ের ক্ষেত্রে সিস্টেমলেস পরিস্থিতি তৈরি হচ্ছে, যা মূলত লুটপাট—যেমনটি নরসিংদীতে সম্প্রতি ঘটেছে। যাদের বাসায় গ্যাসের লাইন আছে, তারা গ্যাস পাচ্ছেন না। তাদের বাজার থেকে গ্যাস কিনে ব্যবহার করতে হচ্ছে, সেটিও অতিরিক্ত দামে।”তিনি আরো বলেন, “সরকারকে স্পষ্ট পলিসি দিতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভিন্ন সময়ে জ্বালানির জন্য ক্ষতির মুখে পড়তে দেখা গেছে। সেটি নির্মূল করার দায়িত্ব সরকারের, এবং সেই দায়িত্ব সরকারকে নিতে হবে। পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। প্রয়োজন হলে জনগণকে সরকারকে জবাবদিহিতায় বাধ্য করতে হবে।”এসময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ অন্যান্য অতিথিরা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাগমারায় এনজিও মালিক প্রতারক মামুনুর রশীদ গ্রেফতার
বাগমারায় এনজিও মালিক প্রতারক মামুনুর রশীদ গ্রেফতার

রাজশাহীর বাগমারা উপজেলার ৭নং বাসুপাড়া ইউনিয়নের চিকাবাড়ি বাজারে অবস্থিত এনজিও প্রতিষ্ঠান সেবা ফাউন্ডেশন-এর মালিক মামুনুর রশীদ-কে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, Read more

বরিশালে ছাত্রদল নেতাকে স্বপদে বহালের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
বরিশালে ছাত্রদল নেতাকে স্বপদে বহালের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

জেলা ছাত্রদলের সদ্য বহিস্কৃত সহ-সভাপতি সবুজ আকনকে স্বপদে বহালের দাবীতে মানববন্ধন।বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি ত্যাগী নেতা সবুজ আকনের বহিষ্কারাদেশ এর Read more

রোববার যেসব এলাকা এড়িয়ে চলতে বললো ডিএমপি
রোববার যেসব এলাকা এড়িয়ে চলতে বললো ডিএমপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আগামীকাল রোববার (৩ আগস্ট) ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ এবং Read more

নোয়াখালীতে স্বামীর ওপর অভিমান করে মেয়েকে নিয়ে স্ত্রীর আত্মহত্যা
নোয়াখালীতে স্বামীর ওপর অভিমান করে মেয়েকে নিয়ে স্ত্রীর আত্মহত্যা

নোয়াখালীর সদর উপজেলায় স্বামীর ওপর অভিমান করে চার বছরের শিশু কন্যাকে নিয়ে আলাদা রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক Read more

বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের সব ক্রয়প্রক্রিয়া স্বচ্ছ হবে: যুক্তরাষ্ট্র
বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের সব ক্রয়প্রক্রিয়া স্বচ্ছ হবে: যুক্তরাষ্ট্র

প্রাকৃতিক সম্পদ উত্তোলনের ক্ষেত্রে সব ধরনের ক্রয়প্রক্রিয়া পুরোপুরি উন্মুক্ত ও স্বচ্ছ করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। Read more

হিরো আলমকে তালাক দেবেন রিয়া মনি, বিয়ে করতে চান ম্যাক্স অভিকে
হিরো আলমকে তালাক দেবেন রিয়া মনি, বিয়ে করতে চান ম্যাক্স অভিকে

স্ত্রী রিয়া মনির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে দীর্ঘদিন ধরেই হতাশায় ভুগছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। একপর্যায়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন