গাজায় ইসরায়েল বাহিনী দ্বারা বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়।‘From the river to the sea, Palestine Will be Free’ স্লোগানকে সামনে রেখে #GlobalStrikeForGaza কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে জমায়েত হয় শিক্ষার্থীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ও পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে শিক্ষার্থীরা নারায়ে তাকবির, আল্লাহু আকবার; ফ্রি ফ্রি প্যালেস্টাইন; দুনিয়ায় মুসলিম, এক হও লড়াই করো; বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে; ফিলিস্তিনে গণহত্যা, বন্ধ করো করতে হবে; বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন মুক্ত করো ইত্যাদি স্লোগান দিতে থাকেন।সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যুদ্ধাপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে। তারা আরও বলেন, শুধু গাজাবাসী নয়, মূলত বিশ্বমানবতাই আজ দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার শিকার। যেসব বিশ্বনেতারা সব জায়গায় মানবতার ছবক দিয়ে বেড়ায় আজ তারা মুখে কুলুপ এটে বসে আছে। ফিলিস্তিনের বেলায় আর তার মানবতার ছবক আসে না। বিশ্ব মানবতার এ দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনি ভাইবোনদের পাশে দাঁড়াতে হবে এবং যেকোনো মূল্যে ফিলিস্তিনকে ওই দখলদার ইসরায়েলের হাত থেকে মুক্ত করতে হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোটার হলেন ব্যারিস্টার জাইমা রহমান
ভোটার হলেন ব্যারিস্টার জাইমা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ভোটার হয়েছেন। ভোটার নিবন্ধন কাজ সম্পন্ন করতে মা ডা. জুবাইদা রহমানের Read more

কুলিয়ারচরে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
কুলিয়ারচরে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে শাহ জালাল (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।শুক্রবার (২৫ এপ্রিল) রাতে Read more

৫ বছর বয়সেই ‘মুক্তিযোদ্ধা’! ভূয়া সনদে গেজেটভুক্ত এছাহাক মাঝী
৫ বছর বয়সেই ‘মুক্তিযোদ্ধা’! ভূয়া সনদে গেজেটভুক্ত এছাহাক মাঝী

মো. এছাহাক মাঝী মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিলো ৫ বছর ২ মাস ১৯ দিন। তিনি ভূয়া জন্মতারিখ ও জাল শিক্ষা Read more

গাজামুখী নৌবহর রক্ষায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে স্পেন-ইতালি
গাজামুখী নৌবহর রক্ষায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে স্পেন-ইতালি

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার (জিএসএফ) ওপর ড্রোন হামলার ঘটনা ঘটছে। জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত Read more

১৮৫ বছরের সংরক্ষিত বন মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে প্রদান
১৮৫ বছরের সংরক্ষিত বন মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে প্রদান

প্রায় ১৮৫ বছরের সংরক্ষিত একটি বন মহিষের শিংসহ মাথার করোটি নওগাঁর পাহাড়পুর (সোমপুর) বৌদ্ধ বিহার যাদুঘরে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ Read more

ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে হাসপাতালগুলোতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে দেশের সব সরকারি হাসপাতালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন