আমতলীর আঠারোগাছিয়া গ্রামে বজ্রপাতে কৃষক লোকমান খাঁন (৫৫) নিহত হয়েছেন এবং তার ছেলে ফেরদৌস খাঁন (২৫) আহত হয়েছেন। মঙ্গলবার (৩ জুন) বিকেলে বাড়ির গোয়াল ঘরে ছাউনি দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ওই সময় বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাত হলে সেটি সরাসরি গোয়াল ঘরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই লোকমান খাঁন মারা যান এবং ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত ফেরদৌসকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।নিহতের ভাই জাহিদুল ইসলাম জানান, গরুর ঘরের ছাউনি দেওয়ার সময় আকস্মিক বজ্রপাতে ভাই লোকমান মারা যান এবং ভাতিজা আহত হয়। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বলেন, ‘পরিবার আবেদন করলে সরকারি সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় কুয়েত প্রবাসীর মৃত্যু
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় কুয়েত প্রবাসীর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বংশীবাড়ি কলেজ রোড এলাকায় অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শংকর মালো (৪৫) নামে এক কুয়েত প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার Read more

সিরাজদিখানে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিরাজদিখানে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে ১১ Read more

আনোয়ারায় পূজামণ্ডপ পরিদর্শনে দূর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম
আনোয়ারায় পূজামণ্ডপ পরিদর্শনে দূর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা Read more

শাপলা প্রতীকের জন্য ইসি পুনর্গঠনের আন্দোলনে যাবে এনসিপি: সারজিস
শাপলা প্রতীকের জন্য ইসি পুনর্গঠনের আন্দোলনে যাবে এনসিপি: সারজিস

নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচন কমিশন অনেক জায়গা থেকে স্বেচ্ছাচারিতা করছে Read more

এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ঋতুপর্ণা চাকমা
এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ঋতুপর্ণা চাকমা

ভুটানের পর এবার অস্ট্রেলিয়ার নারী ফুটবল লিগে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের ঋতুপর্না চাকমা। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত Read more

ফেসবুকে ভোট চাওয়ায় জামালপুর-২ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ
ফেসবুকে ভোট চাওয়ায় জামালপুর-২ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান মাহমুদ বাবু এবং তার মেয়ে নাশিদা শাফিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন