গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।রোববার (৪ মে) রাত ১০টার পর রাজধানীর বাংলামোটর থেকে মিছিলটি শুরু হয়। সেখান থেকে এটি টিএসসির দিকে রওনা হয়েছে। বিক্ষোভ মিছিলে এনসিপির নেতাকর্মীরা অংশ নিয়েছেন।বিক্ষোভকারীরা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে ২৪ ঘণ্টার মধ্যে বিচারের দাবি জানান।এ সময় বিক্ষোভকারীদের ‘হাসনাত, হাসনাত’ বলে স্লোগান দিতে দেখা যায়। এ ছাড়া দলটির নেতারা ‘’আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, ‌‘আওয়ামী লীগের বিরুদ্ধে, অ্যাকশন টু অ্যাকশন’, ‌‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘নিষিদ্ধ নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো’, ‘হাসনাতের রক্ত বৃথা যেতে দেব না’, ‘জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে, অ্যাকশন অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেন।প্রসঙ্গত, রোববার (৪ মে) সন্ধ্যায় গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এই ঘটনায় আবার প্রমাণিত আ.লীগ সন্ত্রাসী সংগঠন: আখতার
এই ঘটনায় আবার প্রমাণিত আ.লীগ সন্ত্রাসী সংগঠন: আখতার

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে Read more

সেন্টমার্টিন হয়ে অনুপ্রবেশ বাড়ছে রোহিঙ্গাদের
সেন্টমার্টিন হয়ে অনুপ্রবেশ বাড়ছে রোহিঙ্গাদের

মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ এবং কারাগার থেকে মুক্তি পাওয়া রোহিঙ্গাদের বাংলাদেশে ঢোকার প্রবণতা আবারও নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। সর্বশেষ শুক্রবার Read more

অস্ত্রোপচার সম্পন্ন, হাদিকে নেওয়া হচ্ছে এভারকেয়ারে
অস্ত্রোপচার সম্পন্ন, হাদিকে নেওয়া হচ্ছে এভারকেয়ারে

গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আপ বাংলাদেশের নেতা রাফে সালমান রিফাত। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে Read more

যেকোনো সময় মরে যেতে পারি: মাহিয়া মাহি
যেকোনো সময় মরে যেতে পারি: মাহিয়া মাহি

হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ঢালিউড চিত্রনায়কা মাহিয়া মাহি। জানালেন, যেকোনো সময় মরে যেতে পারেন তিনি।রোববার (২২ মার্চ) Read more

ইরানে ৯ মাসে ১ হাজার মানুষের ফাঁসি কার্যকর
ইরানে ৯ মাসে ১ হাজার মানুষের ফাঁসি কার্যকর

ইরানে চলতি বছরে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধে অভিযুক্ত অন্তত ১ হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) Read more

টিভিতে আজকের খেলা (২৭ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৭ আগস্ট)

আজ ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড শুরু। অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগে প্লে-অফ পর্বের শেষ দিন আজ। চলুন দেখে নেয়া যাক আজকের খেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন