ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নরওয়ে। অসলো জানায়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের দেশে পা রাখলেই গ্রেফতার করা হবে।বুধবার (১৩ আগস্ট) এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।২০২৪ সালের ২১ নভেম্বর যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।গত মঙ্গলবার নরওয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিচ জানান, তার দেশ নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির জারি করা গ্রেফতারি পরোয়ানার প্রতি অঙ্গীকারবদ্ধ।ক্রাভিচ নিশ্চিত করেন, নেতানিয়াহু নরওয়েতে নামলেই তাকে গ্রেফতার করা হবে।তিনি বলেন, আইসিসির অন্যতম সদস্য হিসেবে ওই আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রয়েছে নরওয়ের। এতে আন্তর্জাতিক আইনের প্রতি অসলোর অঙ্গীকারের প্রতিফলন ঘটবে। এই অবস্থান আইসিসির ম্যান্ডেটের প্রতি ও আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার বিষয়টির প্রতি নরওয়ের পুরো সমর্থন আছে। আইসিসির রায় প্রকাশের পর নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে মন্তব্য করেন, গুরুতর অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে আইসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।২০২৪ সালের মে মাসে নেতানিয়াহু, গ্যালান্ট ও হামাসের তিন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন আইসিসি প্রধান কৌঁসুলি করিম খান।তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ নভেম্বরে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তেহরানের বাসিন্দাদের ক্ষতি করার ইচ্ছা নেই: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
তেহরানের বাসিন্দাদের ক্ষতি করার ইচ্ছা নেই: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের ক্ষতিসাধনের কোনও ইচ্ছা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।যদিও এর আগে তিনি ইরানকে সতর্ক করে Read more

ধামইরহাটে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ
ধামইরহাটে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

নওগাঁর ধামইরহাটে নিম্ন আয়ের মানুষদের জন্য নায্যমূল্যে খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় লটারির মাধ্যমে ছয় জনকে ওএমএস Read more

গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবির ছাত্রসংগঠনগুলো
গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবির ছাত্রসংগঠনগুলো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র Read more

ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০
ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

পাবনার চাটমোহরে ঈদগাহ মাঠের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত Read more

গৌরনদীতে বিয়ের দাবিতে অনশন, অন্তঃসত্ত্বা তরুণীকে মারধরের অভিযোগ
গৌরনদীতে বিয়ের দাবিতে অনশন, অন্তঃসত্ত্বা তরুণীকে মারধরের অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনরত তিন মাসের অন্তঃসত্ত্বা এক তরুণীকে মারধর করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার Read more

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল কানাডা
টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল কানাডা

প্রথম দল হিসেবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে কানাডা। আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তারা বাহামাসকে ৭ উইকেটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন