ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক  নিহতের পরিচয় পাওয়া যায়নি। রোববার (১৫ জুন) উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি ইউনিয়নের শশুই ডাক্তার বাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব আহমেদ জানান, ‘বেলা  ১২ টার দিকে উপজেলার শশুই এলাকায় সিলেটগামী মাইক্রোবাসের  সাথে বিপরীত দিকের ট্রাকের  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের   সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে ড্রাইভার ঘটনাস্থলে  নিহত হয়।’তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেরার কথা ছিল নতুন বউ নিয়ে, ফিরলেন নিথর দেহে
ফেরার কথা ছিল নতুন বউ নিয়ে, ফিরলেন নিথর দেহে

সানাইয়ের সুর, ঢাকঢোলের বাজনা আর আনন্দ-উচ্ছ্বাসে সাজানো ছিল সবকিছু। গায়ে হলুদের হলুদ রঙ তখনো শুকায়নি। মাথায় ছিল বরবেশের মুকুট, কপালে Read more

জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা
জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি Read more

আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ব্যাপক ক্ষতির শঙ্কা
আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ব্যাপক ক্ষতির শঙ্কা

বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। মে মাসের ২৩ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে বলে Read more

রূপপুর প্রকল্পের আরও ৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
রূপপুর প্রকল্পের আরও ৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) আরও ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত Read more

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন