ভারতসহ বিভিন্ন দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সতর্ক ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় ইমিগ্রেশন স্বাস্থ্য ডেস্কে বাড়ানো হয়েছে নজরদারি ও স্বাস্থ্য সুরক্ষাব্যবস্থা। বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক ব্যবহার।মঙ্গলবার (১০ জুন) আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে দেখা গেছে, একজন স্বাস্থ্যকর্মী ভারত থেকে আসা যাত্রীদের থার্মাল স্ক্যানার তাপমাত্রা পরীক্ষা করছে।আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান বলেন, এ পথে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, মাস্ক পরা, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সর্দি, কাশি বা জ্বর থাকলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। তাদের আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৮টা থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের স্বাস্থ্য ডেস্কে মেডিকেল টিম কাজ করছে। ভারত থেকে আসা সন্দেহজনক যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করছে মেডিকেল টিমের সদস্যরা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ভারতের অভিনেতা ও রাজনীতিক বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৬ জনের মৃত্যু
ভারতের অভিনেতা ও রাজনীতিক বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৬ জনের মৃত্যু

শনিবার সন্ধ্যায় কারুরে তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের সমাবেশে বিজয় যখন ভাষণ দিচ্ছিলেন তখন ওই দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা পিটিআই Read more

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল
শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের Read more

নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো: রিজভী
নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো: রিজভী

আগামী নভেম্বর মাসে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। Read more

মেয়ে বড় হচ্ছে, আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব: তাহসান
মেয়ে বড় হচ্ছে, আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব: তাহসান

দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান হঠাৎ করেই কনসার্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা এই Read more

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর শত কোটি টাকার সম্পদ বিক্রি হচ্ছে
যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর শত কোটি টাকার সম্পদ বিক্রি হচ্ছে

যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন ছয়টি আবাসন কোম্পানি প্রশাসকের হাতে চলে গেছে। এসব সম্পদ বিক্রি করে তার দায়দেনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন