ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উত্তেজনাপূর্ণ মেগা ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়েছে দক্ষিণ ভারতের ফ্র্যাঞ্জাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুর্নামেন্টটির ১৮তম আসরে এসে কাঙ্ক্ষিত শিরোপার দেখা পেলো কর্ণাটকের দলটি। তবে সেই জয়ের উৎসব যেন এক নিমিশেই বদলে গেল বিষাদে। নিজেদের জয়োৎসবে ট্রফি নিয়ে হোম স্টেডিয়াম চিন্নাস্বামীতে আসে আরসিবি স্কোয়াড। এসময়, স্টেডিয়ামের বাইরে হাজির দর্শকদের ভিড়ে তৈরি হয় বিশৃঙ্খলা। পদপিষ্ট হয়ে মারা যান ১১ সমর্থক।এই ঘটনায় আহত হন অন্তত আরও ২৫ জন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় বোরিং হাসপাতাল ও বৈদী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।ঘটনার জেরে ইতোমধ্যেই বাতিল করা হয়েছে আরসিবি শিবিরের ওপেন-বাস প্যারেড কর্মসুচি। কোহলিরা স্টেডিয়ামে হাজির হন সাধারণ বাসে।রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, অত্যধিক ভিড় ছিল। জনতা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আমরা জনতাকে নিয়ন্ত্রণ করার সময় পাইনি।উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, ‘আমরা ৫ হাজার পুলিশকর্মীর ব্যবস্থা করেছিলাম। কিন্তু উৎসাহী ছেলেমেয়ের ওপর লাঠি চালানোর নির্দেশ দিতে পারিনি।এদিন হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের বিমানবন্দরে এসে নামে টিম আরসিবি। সেখানে খেলোয়াড়দের স্বাগত জানাতে যান শিবকুমার। উচ্ছ্বসিত জনতাকে নিয়ন্ত্রণের জন্য মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও পুলিশ কর্তারা নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠকও করেন।ঘটনার জের পৌঁছেছে রাজনৈতিক মহলেও। রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস সরকারকে এই ঘটনার জন্য দায়ী করেছে বিরোধী দল বিজেপি। বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) লিখেছেন, এই ট্র্যাজেডি অপরাধমূলক গাফিলতি। কংগ্রেস সরকার দু’হাতে রক্ত মেখেছে। শুধুমাত্র গাফিলতির কারণেই এতগুলি মানুষ জীবন দিয়েছেন। এটা কোনও দুর্ঘটনাই নয়, সরকারের দায়িত্বজ্ঞানহীনতা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোয়াইট হাউজের ‘পা চাটবে না’ ইরান
হোয়াইট হাউজের ‘পা চাটবে না’ ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের কূটনৈতিক মিশন। ইরানি আলোচকরা হোয়াইট হাউজে যেতে চান– Read more

চকরিয়ায় নিউ মার্কেটের ছাদ ধসে ভাসমান ব্যবসায়ী আহত
চকরিয়ায় নিউ মার্কেটের ছাদ ধসে ভাসমান ব্যবসায়ী আহত

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের পুরাতন নিউ মার্কেটের ছাদ ধসে মোহাম্মদ জিহাদ (১৭) নামে এক ভাসমান ব্যবসায়ী আহত হয়েছেন। তার বাড়ি চট্টগ্রামের Read more

টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০

প্রবল বর্ষণের জেরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। সবশেষ ট্রাভিস কাউন্টিতে চারজনের মরদেহ Read more

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে দেওয়ানগঞ্জের মূল সড়ক
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে দেওয়ানগঞ্জের মূল সড়ক

কয়েকদিনের টানা ভারী বর্ষণে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ বাজার থেকে দেওয়ানগঞ্জ বাজার মেইন রোডের সরদারপাড়া এলাকায় একটু বৃষ্টি হলেই Read more

শহীদি সমাবেশ থেকে আ. লীগ নিষিদ্ধের দাবি
শহীদি সমাবেশ থেকে আ. লীগ নিষিদ্ধের দাবি

জুলাই, পিলখানা ও শাপলা চত্বরের ঘটনার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে ‘শহীদি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৫ এপ্রিল) Read more

শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমামের মৃত্যু
শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমামের মৃত্যু

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।সোমবার (১৮ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন