ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো শহরে মাদ্রাসা ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ২৬ জন। যত সময় যাচ্ছে, তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে। এর আগে, গত সোমবার আসরের নামাজ চলাকালীন হঠাৎ ভবনটির একটি অংশ ধসে পড়ে।দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার অপারেশন ডিরেক্টর যুধি ব্রামান্তি এক বিবৃতিতে বলেন, রবিবার সকাল পর্যন্ত ১৪১ জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ১০৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় এবং ৩৭ জন মারা গেছেন। তিনি আরো জানান, এ ঘটনায় এখনো ২৬ জন নিখোঁজ রয়েছেন।পৃথক এক বিবৃতিতে স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান নানং সিগিত মৃতের সংখ্যা ৩৭ বলে নিশ্চিত করেছেন।প্রাথমিকভাবে নিম্নমানের নির্মাণের কারণে ভবনটি ধসে থাকতে পারে বলে ধারণা করছেন তদন্তকারীরা। নিখোঁজদের জীবিত উদ্ধারের সর্বোত্তম সময় ৭২ ঘণ্টা পার হওয়ার পর গত বৃহস্পতিবার উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতি ব্যবহারের অনুমতি দিয়েছেন নিখোঁজদের পরিবার। এর আগে, গত সোমবার ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের ওই মাদ্রাসা ভবন ধসে পড়ে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় মাদরাসার শিক্ষার্থীরা আসরের নামাজের জন্য জমায়েত হচ্ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরেজমিনে তিন নদী: কেন মারমুখো জেলেরা, মা ইলিশ রক্ষা অভিযান সফল কতটা?
সরেজমিনে তিন নদী: কেন মারমুখো  জেলেরা, মা ইলিশ রক্ষা অভিযান সফল কতটা?

সরেজমিনে বরিশালের তিনটি নদী ঘুরে দেখা গেছে, অবৈধ জাল পেতে মাছ ধরা থেমে নেই। প্রশাসনের নজরদারি এবং উপস্থিতি টের পেলে Read more

মার্কিন হামলায় ইরানের ত্রাণ সংগ্রহকারী বেসামরিক বিমান বিধ্বস্ত
মার্কিন হামলায় ইরানের ত্রাণ সংগ্রহকারী বেসামরিক বিমান বিধ্বস্ত

ইরানের মাশহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলার শিকার হয়েছে একটি বেসামরিক বিমান। দেশটির সরকারি সংবাদমাধ্যমে যুদ্ধ পরিস্থিতিতে নয়াদিল্লিতে ত্রাণ সংগ্রহে যাওয়ার Read more

মার্কিন ঘাঁটিতে হামলায় কাতারে ইরানি রাষ্ট্রদূতকে তলব
মার্কিন ঘাঁটিতে হামলায় কাতারে ইরানি রাষ্ট্রদূতকে তলব

কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দোহা।মঙ্গলবার (২৪ জুন) আলআরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।কাতারের Read more

রাকসুর কার্যালয়ে ছাত্রদল নেতাকর্মীদের তালা-ভাঙচুর
রাকসুর কার্যালয়ে ছাত্রদল নেতাকর্মীদের তালা-ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবিতে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় ভাঙচুর ও তালা ঝুলিয়ে দিয়েছেন Read more

‘প্রতারণার শিকার’ হয়ে দেশে ফিরলেন শতাধিক সৌদি প্রবাসী
‘প্রতারণার শিকার’ হয়ে দেশে ফিরলেন শতাধিক সৌদি প্রবাসী

এবার ‘প্রতারণার শিকার’ হয়ে সৌদি থেকে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। রিয়াদ থেকে ছাড়া একটি ফ্লাইটে করে সোমবার (২৮ এপ্রিল) Read more

ভারতের যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় নিহত ১৪, আহত ২৩
ভারতের যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় নিহত ১৪, আহত ২৩

ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় অন্ততপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন। তাদের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন