ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা শনিবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে যানবাহন চলাচল সীমিত থাকবে।জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হবে। নগরবাসীকে বেশ কিছু ট্রাফিক নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।মিরপুর রোড থেকে ফার্মগেট ভায়া মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে যাওয়া যানবাহন, মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আসা ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং-লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।ফার্মগেট থেকে মানিক মিয়া অ্যাভিনিউ ভায়া ইন্দিরা রোডগামী যানবাহন ফার্মগেট থেকে খেজুরবাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বাঁয়ে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিংয়ের দিকে যাবে।ধানমন্ডি থেকে ফার্মগেটগামী যানবাহন ধানমন্ডি ২৭ থেকে আসা যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিং ডানে ইউটার্ন করে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যাতায়াত করবে।আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিংগামী যানবাহন আসাদগেট-বাঁয়ে মোড় নিয়ে গণভবন ক্রসিং-ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যাবে।এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন খেজুরবাগান ক্রসিং–ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বায়ে মোড় নিয়ে লেক রোড-বায়ে মোড় নিয়ে আসাদগেট-সোজা পথে ধানমন্ডির দিকে যাবে।মিরপুর রোড ধরে আসা যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট থেকে সোজা ধানমন্ডি ২৭-এর দিকে যাতায়াত করবে।এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহনগুলো জানাজা চলার সময়ে ফার্মগেট এক্সিট র‌্যাম্প দিয়ে না গিয়ে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প দিয়ে যাবে।যানবাহন চালকদের আজ সকাল থেকে ওসমান হাদির জানাজা ও দাফন শেষ না হওয়া পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় না গিয়ে এসব নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।নিরাপত্তার স্বার্থে ও বিড়ম্বনা এড়াতে জানাজায় আসা মানুষকে কোনো ধরনের ব্যাগ বা ভারী জিনিস না আনতে অনুরোধ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান ও সিরিয়ায় শান্তির জন্য পোপের প্রার্থনা
ইরান ও সিরিয়ায় শান্তির জন্য পোপের প্রার্থনা

পোপ চতুর্দশ লিও রবিবার তার সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনায় ইরানে বিক্ষোভে ও সিরিয়ার সংঘাতে নিহতদের জন্য প্রার্থনা করেছেন এবং সংলাপ ও Read more

শোকজ প্রত্যাহার, এনসিপিতে পুনর্বহাল সারোয়ার তুষার
শোকজ প্রত্যাহার, এনসিপিতে পুনর্বহাল সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ওপর দেওয়া শোকজ নোটিশ প্রত্যাহার করেছে। এর ফলে দুই মাস পর Read more

তারেক রহমানকে শুভেচ্ছা জানানো ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস
তারেক রহমানকে শুভেচ্ছা জানানো ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে টাঙানো একটি ব্যানার ছিঁড়ে ফেলেছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক Read more

আকাশ থেকে গাজায় খাবার ও ওষুধ ফেলার ঘোষণা ফ্রান্সের
আকাশ থেকে গাজায় খাবার ও ওষুধ ফেলার ঘোষণা ফ্রান্সের

ইসরায়েলের অবরোধের মুখে দুর্ভিক্ষের কবলে পড়া অবরুদ্ধ গাজার বাসিন্দাদের জন্য আকাশ থেকে খাদ্য ও ওষুধ ফেলার ঘোষণা দিয়েছে ফ্রান্স। মঙ্গলবার (২৯ Read more

যুদ্ধবিরতিতে রাজি দখলদার ইসরায়েল, ২০ দফা প্রস্তাব প্রকাশ ট্রাম্পের
যুদ্ধবিরতিতে রাজি দখলদার ইসরায়েল, ২০ দফা প্রস্তাব প্রকাশ ট্রাম্পের

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল। সোমবার (২৯ সেপ্টেম্বর) গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত ২০ Read more

হত্যা মামলায় সিরাজগঞ্জে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
হত্যা মামলায় সিরাজগঞ্জে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জেলার সদর উপজেলায় একটি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন