ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই দাবির পর প্রথম হুমকি এসেছে ইয়েমের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির পক্ষ থেকে। গোষ্ঠীটি বলেছে, এই আঘাতের মধ্য দিয়ে ‘যুদ্ধের সূচনা’ করেছে যুক্তরাষ্ট্র।হুতির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ এক বিবৃতিতে বলেছেন, ‘এটা স্পষ্ট যে ট্রাম্প চান যুদ্ধ দ্রুত হোক এবং যুদ্ধের অবসান হোক। এখানে-সেখানে পারমাণবিক স্থাপনা ধ্বংস করা যুদ্ধের শেষ নয় বরং এর শুরু।’হামলার কয়েক ঘণ্টা আগে, হুতির পক্ষ থেকে হুমকি দেয়া হয়েছিল যে ট্রাম্প যদি ইরান আক্রমণে ইসরায়েলের সঙ্গে যোগ দেন তবে লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোতে আক্রমণ করবে তারা।এদিকে ট্রাম্পের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘অন্তহীন এবং মারাত্মক যুদ্ধের’ দিকে নিয়ে যাওয়ার ঝুঁকিতে ফেলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেসের একজন ডেমোক্র্যাট। হামলার প্রথম প্রতিক্রিয়ায়, সারা জ্যাকবস বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হামলা কেবল অসাংবিধানিকই নয়, বরং এটি এমন একটি উত্তেজনা যা মার্কিন যুক্তরাষ্ট্রকে আরেকটি অন্তহীন এবং মারাত্মক যুদ্ধে নিয়ে যাওয়ার ঝুঁকিতে ফেলেছে।’সূত্র: আল জাজিরা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ
ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ

ঘন কুয়াশার কারণে মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে একের পর এক সংঘর্ষে তিনটি যাত্রীবাহী বাস ও একটি কাভারভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। Read more

রাফাল ভূপাতিত বিষয়ে যা বলল ভারতের বিমানবাহিনী
রাফাল ভূপাতিত বিষয়ে যা বলল ভারতের বিমানবাহিনী

রবিবার সন্ধ্যায় ভারতের সামরিক বাহিনীর যৌথ সাংবাদিক সম্মেলনে ‘দ্য হিন্দু’ পত্রিকার তরফে জানতে চাওয়া হয়েছিল, রাফাল-সহ ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত Read more

ভারত থেকে আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল আসছে
ভারত থেকে আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল আসছে

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দেশে আবারও ডিজেল আমদানি শুরু হয়েছে। উত্তরাঞ্চলে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চলতি বছরে চতুর্থ Read more

চন্দনাইশে অস্ত্র ও গুলিসহ একাধিক মামলার আসামি আটক
চন্দনাইশে অস্ত্র ও গুলিসহ একাধিক মামলার আসামি আটক

চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্র ও গুলিসহ মাহবুব আলম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের বাঁশখালী ও চন্দনাইশ থানায় Read more

ভারত থেকে অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্তে ২ হিজড়া আটক
ভারত থেকে অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্তে ২ হিজড়া আটক

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বাংলাদেশি দুই হিজরাকে আটক করেছে বিজিবি।শনিবার (১০ মে) Read more

বড় পর্দায় সাবিলা নূরের অভিনয় দেখে যা বললেন শাশুড়ি
বড় পর্দায় সাবিলা নূরের অভিনয় দেখে যা বললেন শাশুড়ি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তবে এবার তাকে দেখা গেল বড় পর্দায়। আর পুত্রবধূর সেই কাজ দেখতে সিনেমা হলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন