নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বসতবাড়ির একটি পুকুরে দেখা মিলেছে বিশাল আকৃতির একটি কুমিরের। এমন তথ্য ছড়িয়ে পড়লে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকা জুড়ে শুরু হয় হৈচৈ; কুমিরের ভয়ে রাতের ঘুম হারাম হয়েছে স্থানীয়দের। রাত জেগে পাহারা দিয়েছেন এলাকাবাসী।বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন উপকূলীয় বন বিভাগ নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ। এর আগে, বুধবার (২৫ জুন) বিকেলে হাতিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের মাসুদ শরীফের বাড়ির পুকুরে থাকা কুমিরটিকে দেখতে এলাকাবাসী ভিড় জমায়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও বন বিভাগ কুমিরটি দেখে গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি।পুকুরের মালিক মো. মাসুদুল ইসলাম শরীফ বলেন, গত চার দিন আগে রোববার বিকেলের দিকে আমাদের গ্রামের ফেরি ওয়ালাদের বাড়ির বেলালের লাড়কির ঘরে প্রথমে কুমিরটি দেখতে পায় তাদের পরিবারের সদস্যরা। ওই সময় তারা কুমিরটি হত্যা করতে চেষ্টা করে। সেখান থেকে কুমিরটি তাড়া খেয়ে পালিয়ে যায়। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে আমার স্ত্রী আমাদের ঘরের পেছনের পুকুরে কুমিরটি ভাসতে দেখে। তাৎক্ষণিক এমন খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ এখানে ভিড় জমায়।তিনি আরও বলেন, আমি ফায়ার সার্ভিস ও বন বিভাগকে জানালে তারা এসে দেখে গেলেও উদ্ধার করতে পারেনি। কুমির উদ্ধার করা তাদের কাজ নয় বলে তারা চলে যায়। প্রথমে কেউ বিষয়টি বিশ্বাস না করলেও পরে একাধিক ব্যক্তি কুমিরটি দেখার কথা নিশ্চিত করেন। পুকুরের পানি থেকে মাথা ও পিঠ তুলে কয়েকবার ভেসে উঠতেও দেখা যায় কুমিরটিকে। রাতভর আমরা আতঙ্কে কাটিয়েছি। বাড়িঘর রাত জেগে পাহারা দিয়েছি।এলাকাবাসীরা জানান, পুকুরপাড়ে ভিড় করেন হাজার হাজার উৎসুক জনতা। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করেন। তবে কুমিরটি কোথা থেকে এসেছে বা কীভাবে পুকুরে এলো, সে বিষয়ে কেউ নিশ্চিত নয়। এদিকে কুমির আতঙ্কে রাতভর পাহারা বসিয়েছেন স্থানীয় যুবকরা। শিশু ও বৃদ্ধদের পুকুরের ধারে যেতে নিষেধ করা হয়েছে।স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন বলেন, প্রথমে সবাই গুজব ভেবেছিল। কিন্তু বিকেলের দিকে নিজের চোখে দেখে অবাক হয়ে যাই। ওটা আসলেই একটা বড় কুমির। আমরা এখন আতঙ্কে আছি, বিশেষ করে বাচ্চাদের নিয়ে।উপকূলীয় বন বিভাগ নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ বলেন, ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। তারা পুকুর থেকে কুমিরটি সনাক্ত করার চেষ্টা করছে। সনাক্ত করা গেলে উদ্ধার কার্যক্রম শুরু হবে। কুমিরটি উদ্ধার হয়ে গেলে আশা করি সবার আতঙ্ক কেটে যাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে রাজনীতিতে সুবাতাস বইবে: রিজভী
ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে রাজনীতিতে সুবাতাস বইবে: রিজভী

গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকিয়ে।  বিশ্বাস করি এটি হবে ঐতিহাসিক বৈঠক এবং এ বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে Read more

গোলাপি ফুলে রাঙা এক্সপ্রেসওয়ে, সৌন্দর্যে বিমুগ্ধ যাত্রীরা
গোলাপি ফুলে রাঙা এক্সপ্রেসওয়ে, সৌন্দর্যে বিমুগ্ধ যাত্রীরা

মুন্সীগঞ্জ অংশে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাঝখানে ফুটে থাকা গোলাপি রঙের ফুল যেন এক টুকরো প্রকৃতির হাসি হয়ে পথচারী ও যাত্রীদের হৃদয় Read more

৩৯ বলে সেঞ্চুরি হাঁকালেন ডি ভিলিয়ার্স
৩৯ বলে সেঞ্চুরি হাঁকালেন ডি ভিলিয়ার্স

এবি ডি ভিলিয়ার্স। ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া দক্ষিণ আফ্রিকার ব্যাটার যে ব্যাট হাতে নিয়েই আবারও মাঠে Read more

আগামীকাল শনিবার কিশোরগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা
আগামীকাল শনিবার কিশোরগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা আগামীকাল শনিবার (২৬ জুলাই) কিশোরগঞ্জে পদযাত্রা করবেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে Read more

ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপকে সামনে রেখে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ এবং দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন