যশোরের কেশবপুরে হাড় কাঁপানো শীতের মধ্যেও চাষিরা বোরো ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন। চাষিরা বলছেন, উপযুক্ত সময়ে ধানের চারা রোপণ না করতে পারলে আশানুরূপ ফলন ব্যাহত হতে পারে। তাই কনকনে শীত উপেক্ষা করেই তারা কাজ চালিয়ে যাচ্ছেন।কেশবপুর উপজেলা কৃষি অধিদপ্তর জানিয়েছে, এ বছর উপজেলায় ১৩ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর বোরো ধানের আবাদ হয়েছিল ১২ হাজার ৯৯০ হেক্টর জমিতে।চাষিরা জানান, পাঁজিয়া, সুফলাকাটি, গৌরীঘোনা ও বিদ্যানন্দকাটি ইউনিয়নের বিলসমূহে বোরো ধান আবাদ করার জন্য মাছের ঘেরের পানি সেচ দিয়ে উন্মুক্ত নদী ও খালে ফেলা হচ্ছে। এতে খালের পানি বেড়ে উন্মুক্ত বিলগুলোর মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ওইসব এলাকায় বোরো ধান আবাদ প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।জলাবদ্ধতার কারণে মাত্র ১৩ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ হচ্ছে। চাষিরা বলেন, শীতে কষ্ট হলেও কিছু করার নেই, কারণ বোরো ধান আবাদ করার জন্য এখনই উপযুক্ত সময়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জবি ছাত্রদল নেতার জানাজায় সাদিক কায়েম-রাকিবসহ অগণিত মানুষের ঢল
জবি ছাত্রদল নেতার জানাজায় সাদিক কায়েম-রাকিবসহ অগণিত মানুষের ঢল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান আর নেই। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় Read more

বাকি ৪৭ আসনে প্রার্থী দেয়া নিয়ে যা জানালো জামায়াত
বাকি ৪৭ আসনে প্রার্থী দেয়া নিয়ে যা জানালো জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ২৫৩ আসনের জন্য প্রার্থী Read more

রাস্তায় ট্রাকে চাঁদা তোলার সময় সেনাবাহিনীর হাতে দুইজন আটক
রাস্তায় ট্রাকে চাঁদা তোলার সময় সেনাবাহিনীর হাতে দুইজন আটক

রাস্তায় ট্রাক থামিয়ে চাঁদা তোলার সময় ঠাকুরগাঁওয়ের দুই যুবককে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের রাণীশংকৈল থানায় হস্তান্তর করা হয়।শনিবার (০২ Read more

নির্মাণের ৩ দশক পরেও চালু হয়নি পশু হাসপাতাল
নির্মাণের ৩ দশক পরেও চালু হয়নি পশু হাসপাতাল

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর, মটমুড়া, তেতুলবেড়িয়া ও বামন্দী ইউনিয়নের পশু পালনকারী ও খামারীদের কষ্ট লাঘবের জন্য নির্মিত হয়েছিল বামন্দী পশু Read more

রাজবাড়ীতে শিক্ষককের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন
রাজবাড়ীতে শিক্ষককের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের সামলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারের Read more

বাংলাদেশ এখন বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা
বাংলাদেশ এখন বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ এখন আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়। তাই আইএমএফের সব শর্ত মেনে আমরা ঋণ নিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন