পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গাঁজাসহ এক যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ২ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৮টার দিকে ভাণ্ডারিয়া পৌরসভার সর্দারপাড়া এলাকা থেকে মহিম হোসেন (২২) নামের ওই যুবককে গাঁজাসহ আটক করে পুলিশ।আটক মহিম হোসেন মধ্য ভাণ্ডারিয়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আনোয়ার হোসেনের ছেলে।আটকের পর ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতসহ ৩ দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প
ভারতসহ ৩ দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারত, চীন ও ব্রাজিলের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব সংক্রান্ত একটি বিলে Read more

এইচআর অ্যাডমিন কীভাবে হওয়া যায়, কাজ ও চাকরির সম্ভাবনা কেমন?
এইচআর অ্যাডমিন কীভাবে হওয়া যায়, কাজ ও চাকরির সম্ভাবনা কেমন?

একটি প্রতিষ্ঠানের মূল শক্তি হলো তার কর্মীরা। যত আধুনিক প্রযুক্তিই ব্যবহার করা হোক না কেন, দক্ষ জনবল ছাড়া কোনও সংস্থাই Read more

বাংলাদেশি শ্রমিকদের মৃত্যু নিয়ে সৌদি মালিকদের প্রতারণা ফাঁস!
বাংলাদেশি শ্রমিকদের মৃত্যু নিয়ে সৌদি মালিকদের প্রতারণা ফাঁস!

সৌদি আরবে কর্মরত বাংলাদেশ, ভারত ও নেপালি প্রবাসী শ্রমিকরা কর্মক্ষেত্রে প্রতিনিয়ত বিভিন্ন ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে।তাদর সকলের মৃত্যুর কারণের মধ্যে Read more

কুমিল্লায় দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো চালু
কুমিল্লায় দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো চালু

দেশে প্রথমবারের মতো অটোমেটেড জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রম শুরু হয়েছে কুমিল্লায়। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরুড়া উপজেলার Read more

জুলাই বিপ্লব স্মরণে ঢাবিতে আন্তর্জাতিক আলোচনা, উঠে এল বর্তমান সঙ্কটের চিত্র  
জুলাই বিপ্লব স্মরণে ঢাবিতে আন্তর্জাতিক আলোচনা, উঠে এল বর্তমান সঙ্কটের চিত্র  

বর্তমান বাংলাদেশ সঙ্কট উত্তরণের প্রাথমিক পর্যায়ে রয়েছে, বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন