ইউরোপীয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচে আজ মাঠে নামছে পিএসজি, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও বার্সেলোনার মতো শক্তিশালী ক্লাবগুলো। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের ম্যাচগুলোকে ঘিরে ইতিমধ্যে ফুটবল দুনিয়ায় জমেছে প্রত্যাশার পারদ।আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে ঘরের মাঠে অলিম্পিয়াকোসের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। অন্যদিকে রাত ১টায় লেভারকুসেনের বে অ্যারেনায় অতিথি হয়ে খেলবে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। একই সময়ে ইংলিশ জায়ান্ট আর্সেনাল লড়বে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে আর ম্যানসিটি মুখোমুখি হবে ভিয়ারিয়ালের।দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগে ছন্দে আছে পিএসজি। বার্সেলোনার মাঠে দারুণ জয়ের পর এবার তাদের প্রতিপক্ষ লেভারকুসেন। এ ম্যাচে একেবারেই নির্ভার থাকতে পারবে না ফরাসিরা। কেননা  কারণ নতুন কোচ ও ২০ জন নতুন ফুটবলার নিয়ে মৌসুমে নতুন রূপে হাজির জার্মান দলটি।তবে অতীত রেকর্ড পক্ষে নেই লেভারকুসেনের। পিএসজির বিপক্ষে শেষ দুই ম্যাচে হেরেছে দলটি। এবার ঘরের মাঠে তাদের সামনে কঠিন পরীক্ষা।তবে আশার কথা হচ্ছে, দীর্ঘ ইনজুরি কাঠিয়ে এ ম্যাচে মাঠে দেখা যেতে পারে উসমান দেম্বেলেকে। ব্যালন ডি’অর জয়ের পর এটিই তার প্রথম ম্যাচ। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, দেম্বেলেকে পাওয়া আমাদের জন্য দারুণ খবর। ওর উপস্থিতিই দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা দুর্দান্ত কাটাচ্ছে আর্সেনাল।  চ্যাম্পিয়নস লিগেও শতভাগ জয়ে এগোচ্ছে মিকেল আর্তেতার দল। তবে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে লড়াইয়ের আগে বাড়তি সতর্কতা থাকছেই। কারণ, প্রতিপক্ষের কোচ দিয়েগো সিমিওনের রক্ষণভিত্তিক কৌশলই আর্সেনালের বড় মাথাব্যথা।সেপ্টেম্বরে লিভারপুলের বিপক্ষে হারের পর টানা ছয় ম্যাচ অপরাজিত অ্যাথলেটিকো। এই ধারাবাহিকতা ধরে রাখতে চায় তারা। সিমিওনে বললেন, ‘অ্যাওয়ে ম্যাচে জয় আমাদের দরকার। সেটাই লক্ষ্য করে নামছি মাঠে।’এদিকে দিনের আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে ইংলিশ জায়ান্ট ম্যান সিটি। চ্যাম্পিয়নস লিগের বর্তমান পয়েন্ট টেবিলের দিকে তাকালে খুব একটা আশাব্যঞ্জক অবস্থানে নেই পেপ গার্দিওলার দল। বর্তমানে ১ জয় ও ১ ড্র নিয়ে পয়েন্ট টেবিলের ৮ নম্বরে আছে তারা। ফলে ভিয়ারিয়ালের বিপক্ষে আজকের ম্যাচে জিতে টেবিলের ওপরের দিকে যেতে চাইবে তারা। ম্যাচটি যদিও কাগজে কলমে সিটির পক্ষে, তবে স্প্যানিশ দলটির রক্ষণাত্মক কৌশল সব সময়ই বড় দলগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় টানা বৃষ্টিতে জনজীবন স্থবির
উখিয়ায় টানা বৃষ্টিতে জনজীবন স্থবির

কক্সবাজার ও উখিয়ায় টানা চার দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। প্লাবিত হয়েছে বিভিন্ন গ্রামের নিম্নাঞ্চলগুলো। দুর্ভোগে পড়েছেন Read more

ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

ইরানের রাজধানী তেহরানের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করা হয়েছে। রোববার তেহরান দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য Read more

ইসরায়েল যুক্তরাষ্ট্রের শেকলে বাঁধা পোষা কুকুর: খামেনি
ইসরায়েল যুক্তরাষ্ট্রের শেকলে বাঁধা পোষা কুকুর: খামেনি

ইসরাইলকে যুক্তরাষ্ট্রের ‘শেকলে বাঁধা কুকুর’ বলে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।  সেইসঙ্গে নতুন করে যেকোনো ধরনের Read more

পাবিপ্রবিতে গুচ্ছের ভর্তি কার্যক্রম শুরু
পাবিপ্রবিতে গুচ্ছের ভর্তি কার্যক্রম শুরু

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। সোমবার (২৩ জুন) সকাল Read more

এবার এসএসসির সময়সূচির বিষয়ে সতর্ক করলো ইসি
এবার এসএসসির সময়সূচির বিষয়ে সতর্ক করলো ইসি

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা।সে সময় এসএসসি পরীক্ষা হয়ে থাকে। তাই পরীক্ষার সময়সূচি Read more

ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য বিভ্রান্তিকর: সরকার
ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য বিভ্রান্তিকর: সরকার

ইংরেজি ভাষা শিখতে ৩০০ জন সচিবকে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে’— সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের অনলাইন সংস্করণে প্রকাশিত হবার পর বিভিন্ন সংবাদমাধ্যমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন