আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা নব উদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখবেন। এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি যৌক্তিক বলে মনে করে। তবে বাস্তবতা হলো, ১৫ বছরের সীমাহীন দুর্নীতি ও লুটপাটে বিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গতিশীল হলেও এখনই মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া বাড়ানোর মতো সামর্থ্য অর্থনীতিতে ফেরেনি। তাই সরকারকে বাস্তবতার নিরীখে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার বরাত দিয়ে সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানান।তিনি বলেন, চলতি বছরের ১ নভেম্বর থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের সাড়ে ৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে, আগামী বছরের জুলাই মাস থেকে বাড়িভাড়া আরও সাড়ে সাত শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।তিনি আরও বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি নিয়ে গত কয়েকদিন ধারাবাহিকভাবে বিভিন্ন উপদেষ্টার সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তাদের মধ্যে ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর আবরারসহ সংশ্লিষ্ট সবাইকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য প্রধান উপদেষ্টা বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন বলে জানান সহকারী প্রেস সচিব।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৫
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৫

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামিসহ ৫ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) রাতে কক্সবাজার পুলিশ সুপার Read more

ট্রাম্প পা রাখতেই থেমে গেল এসকেলেটর, তদন্ত দাবি হোয়াইট হাউসের
ট্রাম্প পা রাখতেই থেমে গেল এসকেলেটর, তদন্ত দাবি হোয়াইট হাউসের

জাতিসংঘ সদর দফতরে এসকেলেটরে ডোনাল্ড ট্রাম্প উঠার সময় বিকল হয়ে যাওয়ার ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে হোয়াইট হাউস। এ ঘটনায় জড়িত Read more

পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫

পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ডিগ্রী কলেজের অভিভাবক সদস্য পদে মনোনয়ন ফরম তোলা নিয়ে বিএনপি জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ Read more

১৭ জানুয়ারি কক্সবাজার, ১৮ জানুয়ারি চট্টগ্রাম সফর করবেন তারেক রহমান
১৭ জানুয়ারি কক্সবাজার, ১৮ জানুয়ারি চট্টগ্রাম সফর করবেন তারেক রহমান

আগামী ১৭ জানুয়ারী সকালে কক্সবাজার এবং ১৮ জানুয়ারি চট্টগ্রাম সফরে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিএনপির Read more

বেপরোয়া হুতি, ২০ মাসে ৭০ জাহাজে হামলা
বেপরোয়া হুতি, ২০ মাসে ৭০ জাহাজে হামলা

২০২৩ সালের নভেম্বরের পর থেকে ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গ্রুপটি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ৭০টির বেশি জাহাজে হামলা চালিয়েছে। সর্বশেষ গত সপ্তাহে Read more

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের বোমা হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার
ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের বোমা হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আসন্ন বৈঠকের আমেজের মধ্যেই কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন