ইংলিশ প্রিমিয়ার লিগে আর্লিং হালান্ডের দুর্দান্ত পারফরম্যান্সে বোর্নমাউথকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে পাঁচ ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পেপ গার্দিওলার দল।রোববার (২ নভেম্বর) নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বোর্নমাউথের বিপক্ষে মুখোমুখি হয় টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়নরা। শুরু থেকেই পরিকল্পিত আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখে সিটি। ম্যাচের ১৭তম মিনিটে হালান্ডের গোলেই লিড নেয় স্বাগতিকরা। তবে মাত্র আট মিনিট পরই বোর্নমাউথের অ্যাডামস সমতার গোল করেন।এরপর ম্যাচের ৩৩তম মিনিটে আবারও ঝলক দেখান হালান্ড। তার দ্বিতীয় গোলেই আবার এগিয়ে যায় ম্যানসিটি।  ইপিএলের ইতিহাসে তৃতীয় ফুটবলার হিসেবে ঘরের মাঠে টানা চার ম্যাচে দুই বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন এই নরওয়েজিয়ান। ১০ ম্যাচে ১৩ গোল করে এবারের লিগের সর্বোচ্চ গোলদাতাও হালান্ড। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক খেলা বজায় রাখে সিটিজেনরা। ম্যাচের ৬০তম মিনিটে নিকো ও’রাইলির গোলে ব্যবধান বাড়ায় তারা। পরবর্তীতে বোর্নমাউথ ম্যাচে ফিরতে চেষ্টা করলেও সিটির রক্ষণভাগের সামনে তারা আর গোল খুঁজে পায়নি। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার দল।বর্তমানে ১০ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট দাঁড়িয়েছে ১৯। অন্যদিকে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আর্সেনাল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর নজরুল ইসলাম বাবু হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মো. লতিফকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।মঙ্গলবার (১৭ মার্চ) রাতে Read more

নির্বাচনের আগে যে কোনো মূল্যে পরিস্থিতির উন্নতি করবে সরকার: উপ-প্রেস সচিব
নির্বাচনের আগে যে কোনো মূল্যে পরিস্থিতির উন্নতি করবে সরকার: উপ-প্রেস সচিব

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নয়ন ঘটবে। নির্বাচনের Read more

সৌদি পৌঁছেছেন ৫৪ হাজার ৪৯৭ হজযাত্রী, হাসপাতালে ভর্তি ২৬
সৌদি পৌঁছেছেন ৫৪ হাজার ৪৯৭ হজযাত্রী, হাসপাতালে ভর্তি ২৬

বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৫৪ হাজার ৪৯৭ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট Read more

ট্রাম্পের যুদ্ধবিরতি আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান
ট্রাম্পের যুদ্ধবিরতি আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান

ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনার যে দাবি করেছেন, তা উড়িয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় সদরদপ্তর খাতাম Read more

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সোয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন