জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার (৩ নভেম্বর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচির ঘোষণা দেন।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফল ও সার্থক করার নির্দেশনা দিয়েছেন।ছাত্রদলের ঘোষিত কর্মসূচিগুলো হলো-১) ৭ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ।২) ৭ নভেম্বর উপলক্ষে সারাদেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে পোস্টার সাঁটানো হবে।৩) ৭ নভেম্বর বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী। এছাড়া বিকেল ৩টায় বিএনপির উদ্যোগে নয়াপল্টনে র‍্যালি অনুষ্ঠিত হবে। ৪) ৮ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারাদেশের সব বিশ্ববিদ্যালয়, মহানগর এবং জেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।৫) ৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অধ্যক্ষ ছাড়াই চলছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
অধ্যক্ষ ছাড়াই চলছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রশাসনিক ও শ্রেণী কার্যক্রম চলছে অধ্যক্ষকে ছাড়াই। এর আগে সোমবার (১৪ জুলাই) Read more

ঈদগাহ মাঠ নিয়ে দ্বন্দ্বে ২০টি দোকান বন্ধ, পথে বসার শঙ্কায় ব্যবসায়ীরা
ঈদগাহ মাঠ নিয়ে দ্বন্দ্বে ২০টি দোকান বন্ধ, পথে বসার শঙ্কায় ব্যবসায়ীরা

ঈদগাহ মাঠ নিয়ে দুই গ্রামের দ্বন্দ্বের জেরে ১৫ দিন ধরে বন্ধ স্থানীয় বাজারের অন্তত ২০টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে ক্ষতির মুখে Read more

ঈদ এলেও খুলল না রাখাইনের পথ, উল্টো বাড়ল অনুপ্রবেশ
ঈদ এলেও খুলল না রাখাইনের পথ, উল্টো বাড়ল অনুপ্রবেশ

বিশ্বনেতাদের উপস্থিতি এবং বড় প্রতিশ্রুতি আমাদের মনে বিশ্বাস জাগিয়েছিল দুঃসহ এই শিবিরজীবনের হয়তো অবসান হতে যাচ্ছে। কিন্তু এক বছর পর Read more

ফুটবলকে বিদায় জানালেন রাকিটিচ
ফুটবলকে বিদায় জানালেন রাকিটিচ

ফুটবলকে বিদায় জানিয়েছেন বার্সেলোনা ও ক্রোয়েশিয়ার সাবেক মিডফিল্ডার ইভান রাকিটিচ। আজ সোমবার (৭ জুলাই) এই ঘোষণা দেন ৩৭ বছর বয়সী Read more

গভীর রাতে কবরে আগুন, আতঙ্কিত এলাকাবাসী
গভীর রাতে কবরে আগুন, আতঙ্কিত এলাকাবাসী

ময়মনসিংহের নান্দাইলে গভীর রাতে একটি কবরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কবরটির চারপাশের প্লাস্টিকের বেড়া পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে Read more

ঢাবিতে বিক্ষোভ, জাপা নিষিদ্ধের দাবি
ঢাবিতে বিক্ষোভ, জাপা নিষিদ্ধের দাবি

জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাসদস্যদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের আহ্বায়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন