আগামীকাল বাগেরহাট-৪ সংসদীয় আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা সকাল-সন্ধ্যা সর্বাত্মক অবরোধ ও হরতাল সফলে মোংলায় বিক্ষোভ মিছিল করেছে মোংলা উপজেলা ও পৌর সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬ টায় মোংলা মহিলা কলেজের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি পৌর মার্কেট চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।সমাবেশে বক্তারা বলেন, আসন কমানোর এই প্রস্তাব একটি পরিকল্পিত ষড়যন্ত্র। নির্বাচন কমিশন যদি এই প্রস্তাব থেকে ফিরে না আসে, তাহলে কঠোর আন্দোলন করা হবে; যা সামাল দেওয়ার সক্ষমতা নির্বাচন কমিশনের নেই। নির্বাচন কমিশন যদি চারটি আসন বহাল না রাখে, তাহলে বাগেরহাটকে গোটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে।মিছিল থেকে নেতাকর্মীরা বাগেরহাট-৪ সংসদীয় আসন বহালের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।এর আগে মোংলা মহিলা কলেজ বাগেরহাট-৪ সংসদীয় আসন বহালের দাবিতে আলোচনা সভা করে উপজেলা ও পৌর সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো: জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক মো: নাসির তালুকদার, মো: গোলাম নুর জনি, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু হানিফ, উপজেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো: কোহিনুর সরদার প্রমুখ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

টানা দুই দিন ছুটি চললেও ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার এর তথ্য অনুযায়ী, ১৬২ স্কোর নিয়ে Read more

১৯ ঘণ্টা পর ধলাই নদী থেকে নিখোঁজ কিশোরের মৃতদেহ উদ্ধার
১৯ ঘণ্টা পর ধলাই নদী থেকে নিখোঁজ কিশোরের মৃতদেহ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া হাওড় থেকে গরু আনতে গিয়ে ধলাই নদীতে নিখোঁজ এনামুল মিয়া (১৮) নামের কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।মঙ্গলবার Read more

মাদারীপুরে সেতুর কাজ ধীরগতিতে, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মাদারীপুরে সেতুর কাজ ধীরগতিতে, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাদারীপুরে কুমার নদের ওপর নির্মাণাধীন নয়াচর–চরমুগরীয়া সেতুটি এখন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ তিন Read more

তারাগঞ্জে মাদকসেবনের দায়ে জেল ও জরিমানা
তারাগঞ্জে মাদকসেবনের দায়ে জেল ও জরিমানা

রংপুরের তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে এক মাদকসেবিকে জেল ও জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার Read more

ফটিকছড়িতে ইটভাটায় পোড়ানো হচ্ছে সংরক্ষিত বনের কাঠ
ফটিকছড়িতে ইটভাটায় পোড়ানো হচ্ছে সংরক্ষিত বনের কাঠ

‎চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার অর্ধশত ইটভাটায় চলছে ইট পোড়ানোর প্রস্তুতি। ইট পোড়ানোর জন্য ভাটার আশপাশে জড়ো করা হয়েছে সংরক্ষিত বনের কাঠ। Read more

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
রাজশাহীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

থানা থেকে লুণ্ঠিত পুলিশের ব্যবহৃত ৭.৬২ মিলিমিটার বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। রাজশাহী নগরীর টিকাপাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন