রাজধানীর পান্থপথে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।শনিবার (২৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে স্কয়ার হাসপাতালের পাশে পশ্চিম রাজাবাজারমুখী সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম আবুল হোসেন (৬৫)। তিনি ওই ভবনটির কেয়ারটেকার ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি গ্রামে। আহতদের একজনের নাম সাওদা সিদ্দিক মেহা (২৪)। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী তিনি।আহত শিক্ষার্থী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জানান, হেলমেট পরা ছিল আমার। হঠাৎ দেয়াল ভেঙে পড়ে। কংক্রিটের আঘাতে হেলমেট চৌচির হয়ে গেছে। মাথায় আঘাত লাগেনি। আল্লাহ হেলমেটের উসিলায় বাঁচিয়ে দিলেন। ঘাড় ও পিঠে আঘাত লেগেছে।শেরেবাংলা নগর থানার এএসআই ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহত দুজনসহ নিহত আবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।সরেজমিনে দেখা যায়, ভবনটির সামনের পুরো দেয়াল ভেঙে পড়ে পশ্চিম রাজাবাজারমুখী সড়কের প্রায় অর্ধেক অংশ ঢেকে যায়। পরে পুলিশ যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়।স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে ভবনটি নির্মাণের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাদের দাবি, কর্তৃপক্ষের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘুমের মধ্যে সাপের কামড়ে কিশোরের মৃত্যু
ঘুমের মধ্যে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে ঘুমের মধ্যে সাপের কামড়ে মো. আকরাম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) ভোরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ Read more

‘সার্বভৌমত্ব’ রক্ষায় পাকিস্তানের পাশে থাকবে চীন
‘সার্বভৌমত্ব’ রক্ষায় পাকিস্তানের পাশে থাকবে চীন

জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা’ রক্ষায় পাকিস্তানের প্রতি চীনের সমর্থন আছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।মঙ্গলবার (২০ মে) পৃথক Read more

বাংলাদেশ অবশ্যই ফিফা বিশ্বকাপে অংশ নিবে: ফিফা সভাপতি
বাংলাদেশ অবশ্যই ফিফা বিশ্বকাপে অংশ নিবে: ফিফা সভাপতি

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের প্রস্তুতি এখনো পুরোপুরি শুরু না হলেও, ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। আগামী জুনে প্রথমবারের Read more

দুর্নীতির দায়ে ইস্তাম্বুলের মেয়র গ্রেপ্তার, বিক্ষোভ তুরস্কে
দুর্নীতির দায়ে ইস্তাম্বুলের মেয়র গ্রেপ্তার, বিক্ষোভ তুরস্কে

দুর্নীতির দায়ে গ্রেপ্তার করা হয়েছে তুরস্কের ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলুকে। প্রথমে তাকে আটক করা হয়। পরে গ্রেপ্তার করে তাকে আদালতে Read more

দায়িত্ববোধ ও শিক্ষকতার অনন্য দৃষ্টান্ত মেহেরীন চৌধুরী: রুহুল কবির রিজভী
দায়িত্ববোধ ও শিক্ষকতার অনন্য দৃষ্টান্ত মেহেরীন চৌধুরী: রুহুল কবির রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'দেশের প্রতি দায়িত্ববোধ, মমত্ববোধ এবং শিক্ষকতায় অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করে গেছেন মাইলস্টোন Read more

পাথরঘাটায় রাজনৈতিক উত্তেজনা, পাল্টাপাল্টি মামলায় গ্রেপ্তার ১২
পাথরঘাটায় রাজনৈতিক উত্তেজনা, পাল্টাপাল্টি মামলায় গ্রেপ্তার ১২

বরগুনার পাথরঘাটায় পাল্টাপাল্টি মামলায় পাথরঘাটার রায়হানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও পাথরঘাটা পৌর জামায়াতের আমিরসহ ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন