প্রথম আইসিসি ট্রফি খেলা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মীর বেলায়েত হোসেন (বেলাল) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে নিজ জন্মভূমি ময়মনসিংহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটারের বয়স হয়েছিল ৭০ বছর। ৭০ ও ৮০ এর দশকের তুখোড় বিগহিটার ক্রিকেটার মীর বেলায়েত হোসেন বেলাল। জাতীয় দলের হয়ে ১৯৭৭ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত খেলেছেন। ১৯৭৯ সালের আইসিসি ট্রফিতেও অংশ নেন তিনি। ১৯৮৪ সালে ঢাকায় হওয়া দক্ষিণ এশীয় এসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের নিয়মিত সদস্য বেলাল ওই আসরের সেরা পারফর্মারও হয়েছিলেন। ক্লাব ক্যারিয়ারে আবাহনী, কালাবাগান, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও ধানমণ্ডি ক্লাবের হয়ে খেলেছেন। জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করেছেন ময়মনসিংহ জেলার হয়ে। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষ হলেও তিনি খেলাধুলার সঙ্গ ছাড়েননি। ঢাকা প্রিমিয়ার লিগ, বিসিএল ও ন্যাশনাল লিগের বহু খেলায় ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেনবিসিবির ম্যাচ রেফারি হিসেবে ৭৯টি প্রথম শ্রেণির, ৮১টি লিস্ট-এ ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। এছাড়া বিসিবির একজন আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন তিনি।খেলোয়াড়ি জীবন থেকেই খানিক স্থুলকায় ছিলেন বেলাল। খেলা ছাড়ার বেশ কয়েক বছর পর আর্থ্রাইটিস রোগে আক্রান্ত হন তিনি এবং স্বাভাবিক চলাফেরায় অসুবিধা অনুভব করেন। গত দুই বছরের বেশি সময় ধরে অসুস্থ বেলালের স্বাভাবিক হাঁটাচলা করতে অসুবিধা হতো। তাই ময়মনসিংহ শহরে নিজ বাসাতেই থাকতেন তিনি। তবে গত কয়েকদিন আগে বেশি অসুস্থ হয়ে হাসপাতালে স্থানান্তরিত হন। সেখান থেকে বাসায় ফিরে অবশেষে গতকাল বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টায় ইহকাল ত্যাগ করেন।তার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৯৯৯-এ ৫৬ শতাংশই অপ্রয়োজনীয় কল, সেবা পেয়েছেন পৌনে ৩ কোটি কলার
৯৯৯-এ ৫৬ শতাংশই অপ্রয়োজনীয় কল, সেবা পেয়েছেন পৌনে ৩ কোটি কলার

প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ মোট ৬ কোটি ২৩ লাখ ৮০ হাজার ৯০৭টি ফোনকল গ্রহণ করেছে। এরমধ্যে জরুরি তথ্যসেবা Read more

চকরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
চকরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ১১টার সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর Read more

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি?
ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি?

শেষ হয়েছে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব। ৩২ দলের লড়াই শেষে চার দল জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। ইউরোপের তিন শক্তিধর Read more

টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৭
টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী Read more

ড. তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন
ড. তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন