হবিগঞ্জ সদর হাসপাতালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) অভিযানে নয় দালালকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ-এর কোম্পানী কমান্ডার শাহ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন মিয়া ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন।আটককৃতরা হলেন- বানিয়াচং উপজেলার কান্দিপাড়া গ্রামের প্রশন্ন দাসের ছেলে অশিত দাশ (৪০), সদর উপজেলার পইল গ্রামের আরজ আলীর ছেলে রমিজ আলী রনি (২৭), হবিগঞ্জ শহরের আনন্তপুর এলাকার আইদও শাহের ছেলে মো. কামাল শাহ (২৫), আনন্দপুর এলাকার আকল আলীর ছেলে আসাদুজ্জামান রিপন (৪৩)।সুনামগঞ্জ জেলার হাতিয়া গ্রামের হরুফ মিয়ার ছেলে কাউছার (৩০), বানিয়াচং উপজেলার সতমুখা গ্রামের মজর আলীর ছেলে বিলু মিয়া (৪২), চুনারুঘাট উপজেলার ফুলগাও গ্রামের বেলাল মিয়ার ছেলে আব্দুল খালেক মিয়া (২৭), আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের নিকুঞ্জ ঘোষের ছেলে নিতু ঘোষ (৩৫) ও হবিগঞ্জ সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের নিখিল রায়ের ছেলে সৌরভ রায় (২২)।র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ-এর কোম্পানী কমান্ডার শাহ আলম বলেন, ‘দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সদর হাসপাতাল এলাকায় দালাল চক্রের উপদ্রব বেড়েছে। এদের খপ্পরে পড়ে অনেকে নিঃস্ব হচ্ছেন। বিষয়টি আমাদের নজরে এলে অভিযান চালানো হয়।’নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন মিয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে অভিযান করে। এ সময় ৯ জন দালালকে আটক করা হয়, যারা সরকারি হাসপাতাল থেকে রোগীকে ফুসলিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়ের সেঞ্চুরিতে চট্টগ্রামের বড় জয়
জয়ের সেঞ্চুরিতে চট্টগ্রামের বড় জয়

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে সিলেট বিভাগকে রানে পরাজিত করল চট্টগ্রাম বিভাগ। রোববার (৫ সেপ্টেম্বর) আগে ব্যাট করে মাহমুদুল হাসান Read more

পিআর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচনের দাবি ভিপি নুরের
পিআর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচনের দাবি ভিপি নুরের

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে সরকার গঠিত হয়ে দেশ এগিয়ে যাবে। এ দেশের জনগণ অংশগ্রহণমূলক নির্বাচন চায়—আনুপাতিক Read more

মধ্যরাতে হাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
মধ্যরাতে হাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) হাবিপ্রবি ছাত্র সংসদ (হাকসু) নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তারিখ ঘোষণা Read more

চট্টগ্রামের ভাষা ও সংস্কৃতি নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত
চট্টগ্রামের ভাষা ও সংস্কৃতি নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

সিটাগং ল্যাংগুয়েজ অ্যান্ড কালচারাল একাডেমি (সিএলসিএ)’র উদ্যোগে “হাজার বছরের চট্টগ্রাম: প্রসঙ্গ ভাষা ও সংস্কৃতি” শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।শনিবার Read more

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৪৭ হাজার যানবাহন পারাপার
যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৪৭ হাজার যানবাহন পারাপার

পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে রেকর্ডসংখ্যক Read more

’আবরার ফাহাদ-আবু সাঈদের কাতারে যুক্ত হলেন ওসমান হাদি’
’আবরার ফাহাদ-আবু সাঈদের কাতারে যুক্ত হলেন ওসমান হাদি’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। সিঙ্গাপুর জেনারেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন