গত এক বছরে দেশে ২৫৮টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু।মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর উত্তরার বিজিএমইএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।বিজিএমইএ সভাপতি বলেন, ‘শ্রমিক আন্দোলন ও নীতিগত অনিশ্চয়তার কারণে তৈরি পোশাক শিল্প ইতোমধ্যেই চাপে রয়েছে। এর মধ্যে ২০ জন শ্রমিক মিলে ট্রেড ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।’তিনি বলেন, ‘গত বছরের আগস্ট থেকে শ্রমিক অসন্তোষের কারণে অনেক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এখন উদ্যোক্তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, কিন্তু নতুন সিদ্ধান্তগুলো আবারও সংকট তৈরি করবে।’এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘যথাযথ প্রস্তুতি ছাড়া আগামী বছর এলডিসি গ্র্যাজুয়েশন হলে দেশ পিছিয়ে পড়বে। এতে বিনিয়োগ কমবে, রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে।’বিজিএমইএ সভাপতি আরও জানান, ‘বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ কার্যকর হলে বৈদেশিক বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে এবং শিল্পখাতে অস্থিরতা সৃষ্টি হবে।’চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়ানোর সমালোচনা করে মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘বন্দরের সক্ষমতা না বাড়িয়ে একসঙ্গে ৪১ শতাংশ মাশুল বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক। এতে রপ্তানি বাণিজ্য বিপর্যয়ের মুখে পড়বে।’তিনি প্রশাসনিক জটিলতা, ব্যয়বৃদ্ধি ও তহবিল ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার আশঙ্কা তুলে ধরে শ্রমিক কল্যাণ তহবিল ও সার্বজনীন পেনশন স্কিমের কার্যকারিতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।সংবাদ সম্মেলনের শেষে বিজিএমইএ সভাপতি আহ্বান জানান, শিল্পবান্ধব নীতি গ্রহণের আগে অবশ্যই ব্যবসায়িক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করা উচিত। তাঁর ভাষায়, ‘দেশীয় উদ্যোক্তাদের সময় না দিয়ে বিদেশিদের সুবিধা দিলে এর দায় সরকারেরই নিতে হবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে পর পর ১৬ বার ভূকম্পন অনুভূত
পাকিস্তানে পর পর ১৬ বার ভূকম্পন অনুভূত

পাকিস্তানের করাচিতে গতকাল রোববার পর পর ১৬ বার ভূকম্পন অনভূত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের ভূতাত্ত্বিক দপ্তরের Read more

ময়মনসিংহ সড়কে বিআরটিএ’র অভিযান, জরিমানা
ময়মনসিংহ সড়কে বিআরটিএ’র অভিযান, জরিমানা

ময়মনসিংহে বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বিভিন্ন যানবাহন থেকে ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা Read more

ট্রাম্পকে প্রধান করে অলিম্পিকের বিশেষ টাস্ক ফোর্স গঠন
ট্রাম্পকে প্রধান করে অলিম্পিকের বিশেষ টাস্ক ফোর্স গঠন

২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস সামনে রেখে নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

প্রাণ ফিরছে পেহেলগামে, জঙ্গি হামলার ৬ মাস পর ফের শুরু হল শুটিং
প্রাণ ফিরছে পেহেলগামে, জঙ্গি হামলার ৬ মাস পর ফের শুরু হল শুটিং

ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগাম। গত এপ্রিল মাসে এখানেই জঙ্গি হামলা প্রাণ গিয়েছিল ২৬ জনের। এত দিনে Read more

মিশরে নোট লিখে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা
মিশরে নোট লিখে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী রিয়াজ উদ্দিন আত্মহত্যা করেছেন। বুধবার (৯ জুলাই) কায়রোর আব্দু বাসা এলাকায় নিজ ভাড়া বাসায় Read more

রাজধানীতে চলন্ত বাসে আগুন
রাজধানীতে চলন্ত বাসে আগুন

রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।শুক্রবার (১২ ডিসেম্বর) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন