হবিগঞ্জে ছুরিকাঘাতে জনি দাস (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার ভাইও গুরুতর আহত হয়েছেন। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (০৩ জুলাই) ভোররাতে শহরের চৌধুরী বাজারের ডেমেম্বর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জনি এসএসসি পরীক্ষার্থী ও স্থানীয় হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত সজল সরকার।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোররাতে হবিগঞ্জ শহরের নির্দন দাসের বাসায় একদল চোর আসে। এ সময় বাসার লোকজন বিষয়টি আঁচ করতে পেরে এক চোরকে ঝাপটে ধরতে গেলে সে জনিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় জনিকে বাঁচাতে তার বড় ভাই জয় দাস এগিয়ে আসলে তাকেও ছুরি মারা হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। আর জয়কে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।স্থানীয়রা আরও জানান, চুরির উদ্দেশ্যে নয়, মূলত জনিকে খুন করার জন্য চোরবেশে কয়েকজন যুবক তাদের বাড়িতে যায়। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা।ওসি তদন্ত সজল সরকার জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

৪৮টি ক্লাবের আপত্তির মুখে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের ভোট গ্রহণ। রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টায় শুরু হয়ে ভোটগ্রহণ Read more

ডিসেম্বরের মধ্যে বডি-অন-ক্যামেরা কিনতে প্রধান উপদেষ্টার নির্দেশ
ডিসেম্বরের মধ্যে বডি-অন-ক্যামেরা কিনতে প্রধান উপদেষ্টার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দ্রুত বডি-অন-ক্যামেরা কেনার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা Read more

বিবিসির অনুসন্ধানে ৫ই অগাস্ট ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এসেছে
বিবিসির অনুসন্ধানে ৫ই অগাস্ট ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এসেছে

হত্যাকাণ্ডের ঘটনাটি সেদিন ঘটেছিল, যেদিন শিক্ষার্থীদের নেতৃত্বে টানা ৩৬ দিন ধরে চলা বিক্ষোভের মুখে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত Read more

গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে যুবদল নেতা গ্রেপ্তার
গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে যুবদল নেতা গ্রেপ্তার

বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে পৌর যুবদলের সদস্যসচিব গোলাম মাহতাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার টরকী বাসস্ট্যান্ডের ঈগল Read more

আলমডাঙ্গায় অস্ত্র-গুলিসহ আটক ১
আলমডাঙ্গায় অস্ত্র-গুলিসহ আটক ১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও দুইটি ব্যাটারী চালিত পাখি ভ্যানসহ শামীম মালিতা (২২) নামে একজনকে আটক করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন